Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়কই মৃত্যু ফাঁদ- ঘটছে দুর্ঘটনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:37:14 am, Sunday, 9 June 2024
  • 138 বার পড়া হয়েছে

সড়কই মৃত্যু ফাঁদ- ঘটছে দুর্ঘটনা।।

জান্নাতীন নাঈম জীবন

পবিপ্রবি প্রতিনিধি।।

অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নে নানা কাজ চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে -পবিপ্রবি-। এসব কাজের কারণে নানা ধরনের নির্মাণ পণ্য পরিবহনের প্রয়োজন হচ্ছে। আর এসব কারণে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয়েছে নানা খানাখন্দ।  বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ সব সড়কগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে।

রবিবার -৯জুন- সরেজমিনে দেখা যায়- বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রধান প্রধান সড়ক নানা খানাখন্দে ভরা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  হল, এম. কেরামত আলী হল পর্যন্ত যাওয়ার একমাত্র সড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

পবিপ্রবিতে একাডেমিক ভবন- শিক্ষক কোয়ার্টার- হলসহ একাধিক ভবনের নির্মাণাধীন কাজ চলমান আছে। নির্মাণ সামগ্রী বহনকারী বড় যানবাহনের ফলে রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার ইট- পিচ উঠে গেছে এবং গভীর খাদের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে শিক্ষার্থীরা এসব রাস্তায়  দুর্ঘটনার শিকার হচ্ছে।

পবিপ্রবি’র ছাত্রদের জন্য বরাদ্দকৃত প্রধান দুটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও এম. কেরামত আলী হল। দুটি হলে প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী অবস্থান করে। হল দুটির অবস্থান মূল ক্যাম্পাস থেকে প্রায় ৮০০ মিটার দূরে। যাঁর মধ্যে রয়েছে একটি বাজার। বাজারের অভ্যন্তরীণ রাস্তা এবং বাজার পার হয়ে যাতায়াত করতে  ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। রাস্তাটি এতটাই  ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ যে পা হেঁটে  গেলও দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তাটিতে রিকশা পর্যন্ত যায় না। রাস্তায় পানি জমে থাকে যার দরুণ জুতা খুলে রাস্তা চলতে হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের এম. কেরামত আলী হলের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন,একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে হেটে যাওয়া কষ্টকর হয়ে যায়। যখন ভাইভা, প্রেজেন্টেশন থাকে তখন খুবই কষ্টকর হয়ে যায়। যাওয়ার পথেই পোষাক নষ্ট হয়ে যায়।

নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের শিক্ষার্থী আরাফ বলেন- একের পর এক দুর্ঘটনা ঘটছে।কারো হাত ভাঙছে কারো পায়ে আঘাত লাগছে কারো মাথা ফাটছে কিন্তু কারো কোনো পদক্ষেপ নেই। রাস্তাটির দ্রুতই সংস্কার দরকার।

২০১৯-২০২০ সেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন,রাস্তাটি চলাচলের অনুপযুক্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত  বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে- রাস্তাটির জন্য বরাদ্দও দেওয়া হয়েছে। এটি আরসিসি ঢালাইয়ের রাস্তা হবে কিন্তু কনস্ট্রাকশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত রাস্তার কাজ শুরু করা কঠিন। তবে সংস্কার বারবারই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সড়কই মৃত্যু ফাঁদ- ঘটছে দুর্ঘটনা।।

আপডেট সময় : 10:37:14 am, Sunday, 9 June 2024