Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

সংকটে ধুঁকছে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:10:31 pm, Sunday, 11 July 2021
  • 264 বার পড়া হয়েছে

সংকটে ধুঁকছে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল

আমিরুল হক, নীলফামারী।।

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতাল। ১৯৯৫ সালের ১৫ জানুয়ারি হাসপাতালটি গড়ে ওঠে। হাসপাতালটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন জাপান সরকারের অর্থায়নে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছে ৭০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করেন। হাসপাতালটি মূলত ফাইলেরিয়া বা গোদ রোগীদের জন্য।
উত্তর জনপদের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া জেলায় এ রোগ সবচেয়ে বেশি দেখা যায়। যেখানে শতকরা ২০ ভাগ লোক এই রোগের জীবানু বহন করছেন। তাই উত্তরাঞ্চলেন এজনপদে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু বর্তমানে হাসপাতালটি সংকটে ধুঁকছে। হাসপাতালটি বিক্রি করে দিতে চান প্রতিষ্ঠাতা ডা. মোয়াজ্জেম হোসেন।
এতে চরম প্রতিক্রিয়া ও হতাশা সৃষ্টি হয়েছে উত্তারঞ্চলের গোদ রোগীসহ বিভিন্ন মহলে। আর স্থানীয় কমিটির সদস্যরা বলছেন যে কোনভাবেই হাসপাতালটি বন্ধ বা বিক্রির ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এজন্য জেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রয়োজনে সরকারের স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখার দাবীও জানান।
হাসপাতাল কমিটির সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ জানান, সৈযদপুর উপজেলাধীন কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে অবস্থিত ফাইলেরিয়া হাসপাতালটি বিগত ২০১২ সাল হতে অবৈধ দখলে ছিল। হাসপাতালটি অবৈধ দখল মুক্ত করে স্বাস্থ্য সেবা কার্য্যক্রম গতিশীল করতে হাসপাতালটির প্রতিষ্ঠাতা আইএসিআইবি’র চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন ‘বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন’ (বিপিডিএ) এর সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। চুক্তি পত্রের শর্তানুযায়ী বিপিডিএ হাসপাতালটি উদ্ধার করবেন এবং ২০২৯ ইং সন পর্যন্ত স্বাস্থ্য সেবামুলক সকল কাজ পরিচালনা করতে পারবেন। পরবর্তীতে ওই চুক্তি নবায়ন করা হবে বলেও সম্পাদিত চুক্তিপত্রে উল্লেখ করা হয়। বিপিডিএ এর পক্ষে কেন্দ্রীয় মহাসচিব রাকিবুল হাসান তুহিন ফাইলেরিয়া হাসপাতালটি উদ্ধার ও পরিচালনার স্বার্থে আইএসিআইবি’র চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেনের নির্দেশনায় ও সম্পাদিত চুক্তি বলে স্থানীয় একটি কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত ওই কমিটি হাসপাতালের দখলদারদের সাথে আলোচনার মাধ্যমে হাসপাতালটি দখল মুক্ত করেন এবং বিপিডিএকে হস্থান্তর করেন।
ওই কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ বলেন, হাসপাতালের চাবি ও দখলমুক্তপত্র হস্থান্তরের উদ্দেশ্যে হাসপাতালের কনফারেন্স রুমে গত ৮ জুন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইএসিআইবি’র সহযোগী সংগঠন বিপিডিএর মহাসচিব রাকিবুল ইসলাম তুহিনের হাতে ওই দিন উপস্থিত সকল সাংবাদিকদের সামনে চাবি ও হস্থান্তর পত্র প্রদান করা হয়।
পরে বিপিডিএ এর মহাসচিব রাকিবুল ইসলাম তুহিন চুক্তি মতে হাসপাতালের সংস্কার কাজ শুরু করেন এবং স্বাস্থ্য সেবামুলক কাজের গতিশীলতা আনতে কর্মকতা-কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন দেন। কর্মকতা-কর্মচারী নিয়োগের ওই বিজ্ঞাপন একধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু ডা. মোয়াজ্জেম হোসেন অজ্ঞাত কোন কারনে বিপিডিএর সাথে করা চুক্তির শর্ত ভঙ্গ করে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে কুরুচিকর মন্তব্য প্রদানসহ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা স্থানীয় কমিটির সদস্যরা ডা. মোযাজ্জেম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেছি। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয় নাই। এদিকে বিপিডিএ মহাসচিব রাকিবুল ইসলাম তুহিন আমাদের স্থানীয় কমিটিকে জানান যে, ডা. মোয়াজ্জেম হোসেন হাসপাতালটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার নামে থাকা জমি বিক্রয় করবেন বলে জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

সংকটে ধুঁকছে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল

আপডেট সময় : 05:10:31 pm, Sunday, 11 July 2021