Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী- সেতুমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীসহ অজ্ঞাত ১১শ  জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:01:44 pm, Thursday, 29 August 2024
  • 170 বার পড়া হয়েছে

শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী- সেতুমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীসহ অজ্ঞাত ১১শ  জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।।

মোঃ মোবাশ্বির হোসেন হৃদয় 
 শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।।
   
জুলাইয়ে শুরু হওয়া কোটা আন্দোলন এক সময় বৈষম্য বিরোধী ও সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের দিন
-৫ আগস্ট- বিকেলে গাজীপুরে শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিজিবি সদস্য ও আওয়ামী  নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় বিজিবির গুলিতে ৫ জন ও   আসামি রাসেল শেখের গুলিতে ১ জন নিহত হন।
 উক্ত ঘটনায় নিহত দুজনের স্বজনরা গতকাল বুধবার রাতে শ্রীপুর মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করেছেন।
মামলা দুটিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা- সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম- সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লা খান, গাজীপুর সিটির সাবেক মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে। দুটি মামলায় ৯৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ১১ শ জনকে আসামি করা হয়েছে।
 শ্রীপুরের কপাটিয়াপাড়া এলাকার বাসিন্দা আন্দোলনের সময় নিহত জাকির হোসেন রানার -৩৫- বাবা জামাল উদ্দিন ও বগুড়া জেলার সারিয়াকান্দি থানার রহমত মিয়ার -২০- বাবা মো. মুঞ্জু মিয়া পৃথক দুটি মামলা করেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- কে এম সোহেল রানা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১১:৩০ মিনিটের দিকে মামলা দুটি হয়েছে। তিনি আরও জানান, জামাল উদ্দিনের মামলায় উল্লেখিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ৩৫ জন ও আরও ৪০০-৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপরদিকে মো.মঞ্জু মিয়ার মামলায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শ্রীপুরের প্রয়াত শীর্ষ আওয়ামীলীগ নেতা রহমত আলীর মেয়ে সাবেক প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি ও ছেলে শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জামিল হাসান দুর্জয়, ও সাবেক এমপি ইকবাল হোসেন সবুজসহ ৬০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০-৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দুটি মামলাতেই অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল তখন একে নস্যাৎ করার পরিকল্পনায় সরকারের নির্দেশে একাধিক বাসে করে ময়মনসিংহের বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাসগুলো শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌঁছালে ছাত্র-জনতার আন্দোলনের মুখোমুখি হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সহ গুলা গুলির ঘটনা ঘটে । পরে বিজিবি সদস্যদের আটকে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে স্থানীয় আওয়ামী লীগ- ছাত্রলীগ- যুবলীগ -স্বেচ্ছাসেবকলীগ- কৃষক লীগ ও শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছায় । তারা বিজিবি সদস্যদের সঙ্গে থাকা অস্ত্র ও গুলি ছিনিয়ে নিয়ে  আসামিরা অতি উৎসাহী বিজিবি সদস্যদের নিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এতে মামলার ভিকটিম সহ ৬জন নিহত হয়েছেন।
দুটি এজাহার থেকে দেখা যায়- মামলা দুটিতে ঘটনার তারিখ ও স্থান একই উল্লেখ করা হলেও ঘটনার সময় ও হত্যার বর্ণনায় পার্থক্য আছে।
জামাল উদ্দিন তার মামলায় আরও অভিযোগ করেছেন, ৫ আগস্ট বিকাল আনুমানিক ৪টার সময় আমলার ১ থেকে ১২ নম্বর আসামির নির্দেশে ১৩ থেকে ৩৭ নম্বর  আসামিরা অতি উৎসাহী বিজিবি সদস্যদের নিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এ সময় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ছোড়া গুলি আন্দোলনে থাকা জাকির হোসেনের বুকের মাঝামাঝি বিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে মাওনা আল হেরা মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্মরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত বলে ঘোষণা করে।
মো. মুঞ্জু মিয়া তার মামলায় আরও জানান- তিনি তিন ছেলে ও এক মেয়ে নিয়ে গাজীপুরের শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার ছোট ছেলে রহমত মিয়া -২০- শিরিরচালা গ্রামের এসএম নীটওয়্যারস্ লিমিটেডে সুইং অপারেটর পদে চাকরি করত। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছার পর ১ থেকে ১৬ নামীয় আসামিদের নির্দেশে ১৭ থেকে ৬০ ও অজ্ঞাতনামা আসামিরা ৫ আগস্ট বিকাল ৫:৩০ মিনিটের দিকে বিজিবি সদস্যদের সঙ্গে থাকা অস্ত্রগুলি ছিনিয়ে নেয়। এর সঙ্গে নিজেদের কাছে থাকা অস্ত্র দিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। গুলি গুলির সময় আওয়ামী লীগ নেতা এজাহারনামীয় ২৬ নম্বর আসামি হারুন অর রশিদ ওরফে -বাঘ বাদল- ও ৪৪ নম্বর এজাহারনামীয় আসামি রাসেল শেখের হাতে থাকা বিদেশি অস্ত্রের গুলি আন্দোলনে থাকা রহমত মিয়া বুক পাঁজরে বিদ্ধ হয়। রহমত মিয়াকে উদ্ধার করে আল হেরা মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উভয় এজাহারে আরও বলা হয়েছে- লাশ দাফন করার পর দেশব্যাপী চলমান অস্থিরতায় ও থানার কার্যক্রম স্থগিত ছিল। সুষ্ঠু, সঠিক এবং ন্যায় বিচারের স্বার্থে বিবাদীদের নাম-ঠিকানা সংগ্রহ করে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী- সেতুমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীসহ অজ্ঞাত ১১শ  জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।।

আপডেট সময় : 02:01:44 pm, Thursday, 29 August 2024