Dhaka , Saturday, 28 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক আজো কাঁদামাখা পথে আটকে আছে ঐতিহাসিক বাজার: চরম অবহেলায় বাকেরগঞ্জের দাঁড়িয়াল ঈদগাঁওয়ে মসজিদে ওসির সচেতনতামূলক বক্তব্য: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায় নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ের চেষ্টা, পাসপোর্ট করতে গিয়ে ধরা দুই রোহিঙ্গাসহ আটক ৪ পীরগঞ্জে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ সুনামগঞ্জের ধর্মপাশা থানায় প্রাক্তন ও বর্তমানদের সঙ্গে মিলনমেলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় থানা পুলিশের আটক- ১১ বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:43 pm, Wednesday, 5 February 2025
  • 189 বার পড়া হয়েছে

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না। শুধু সার্টিফিকেট অর্জন করা যায়। এ দুয়ের সম্মিলন ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেমও তৈরি হয় না।

আজ -বুধবার- সকালে রাজধানীর মুগদায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা প্রতিষ্ঠানের ফল ও স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, পৃথিবীর নামীদামী বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই বেসরকারি, এমানের সরকারি বিশ্ববিদ্যালয় খুব একটা নেই। এসকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ধর্ম নির্ভরতা আছে। মুসলমানদের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল আযহার বিশ্ববিদ্যালয়ও মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি শিক্ষার সাথে ধর্মের সংশ্লিষ্টতার ওপর গুরুত্ব আরোপ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, নৈতিকতাবোধ জাগ্রত করা না গেলে শিক্ষার্থীরা পাশ করার পর অনৈতিক কাজ করবে। তারা অনিয়ম, ঘুষ ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে। তিনি অসৎপথে যেনতেন উপায়ে অর্থ উপার্জনের চিন্তা ত্যাগ করার জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছি। অন্ধ দলীয় রাজনীতি আমাদেরকে শেষ করে দিয়েছে। পৃথিবীর কোন দেশে এরূপ রাজনৈতিক সংস্কৃতি নেই। তিনি নবীন শিক্ষার্থীদেরকে এই সংস্কৃতি পরিহার করে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া, উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সকল কাজে স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান।

ভাইস চ্যালেন্সর কাজী আখতার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুল হাই শিকদার, বিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ জারিফ জাফরি প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 05:28:43 pm, Wednesday, 5 February 2025