Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি-জামাত ভিন্নপথে পরিচালিত করেছে- ধর্মমন্ত্রী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:21:55 pm, Sunday, 28 July 2024
  • 210 বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি-জামাত ভিন্নপথে পরিচালিত করেছে- ধর্মমন্ত্রী।।

ঢাকা- রবিবার।।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন- কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশেই ছিল সরকার। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নপথে পরিচালিত করেছে বিএনপি-জামাত।

আজ দুপুরে রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মঙ্গল  ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন- স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দীর্ঘ একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো না। এ সময়ে বিএনপি-জামাত সন্ত্রাসের রাজনীতি চালু করেছিল। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন করেছে- পৃষ্ঠপোষকতা দিয়েছে। ২০১৪ সালেও তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করে মানুষ হত্যা করেছে।  তারাই এবারো আগুন সন্ত্রাস করেছে- সরকারি স্থাপনায় আগুন দিয়েছে- লুটপাট করেছে- মানুষ হত্যা করেছে। তিনি বিএনপি-জামাতকে অপশক্তি হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকার অনুরোধ জানান।

এ বিশেষ প্রার্থনায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রধান উপদেষ্টা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার- স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার- ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী- স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু কাওছার মোল্লাসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সহ-সভাপতি সুব্রত পাল স্বাগত বক্তব্য রাখেন।

পরে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মঙ্গল  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি-জামাত ভিন্নপথে পরিচালিত করেছে- ধর্মমন্ত্রী।।

আপডেট সময় : 02:21:55 pm, Sunday, 28 July 2024