Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ ও পরিবেশ-পরিচ্ছন্নতা উন্নয়নে নারায়ণগঞ্জে সমন্বয়ক সভা ফুটবল সমর্থকদের উস্কানিকে কেন্দ্র করে ফতুল্লায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী রামগঞ্জে বাপ ডেকেও নিস্তার না পাওয়া স্ত্রীর বীরপুরুষ এখন পুলিশের খাঁচায় বন্দি পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবনে চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সভাপতি, নিরাপত্তাব্যবস্থা ও অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন, গ্রেপ্তারের দাবি শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদ স্মরণে আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়ির ৮তলা বাড়িতে দুদকের অভিযান পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ শিশু আয়নী হত্যা মামলার রায়ে একমাত্র আসামী রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের যানজট কমাতে হাসপাতালগুলোর নকশা ও পার্কিংয়ে কড়া নজর সিডিএ’র চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

শরীয়তপুরে সরকারি ঘর ও নলকূপ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন প্রতারক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:14 am, Thursday, 4 July 2024
  • 157 বার পড়া হয়েছে

শরীয়তপুরে সরকারি ঘর ও নলকূপ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন প্রতারক।।

জেলা প্রতিনিধি শরীয়তপুর।।
  
শরীয়তপুরের সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে হতদরিদ্র কয়েকটি পরিবারের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রতারকের বিরুদ্ধে।
  
উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার গৈড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বারবার অভিযোগ দিয়েছেন রাজিয়া ও ফিরোজা বেগম নামে দুজন ভুক্তভোগী। 
  
অভিযুক্ত প্রতারক ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের পুটিয়া এলাকার মৃত হাবিবুর রহমান তালুকদার ছেলে মফিজ উদ্দিন তালুকদার। এছাড়াও মফিজ উদ্দিন তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এরমধ্যে অন্যতম নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বেশ কয়েকদিন জেল ও খাটেন তিনি। 
  
গৈড্ডা এলাকার ফিরোজা বেগম নামে এক ভুক্তভোগী বলেন, গভীর নলকূপ দেওয়ার কথা বলে মফিজ তালুকদার প্রায় ৩ বছর আগে ২০ হাজার টাকা নেন। কিন্তু এখনো টিউবওয়েল দেন নি। এখন টিউবওয়েলের টাকা ফেরত চাইলে হুমকি ধামকি দেয়। ওনার এক ভাই সচিব তাই আমরা গরিব মানুষ ভয়ে কথা বলি না। আমি চাই আমার টাকা টা ফেরত দিয়ে দেক। 
  
রাজিয়া বেগম নামে আরেক ভুক্তভোগী বলেন, মফিজ উদ্দিন তালুকদার একদিন আমার বাসায় এসে বলে। সরকার নলকূপ দিচ্ছে আপনি চাইলে নিতে পারেন। পরে আমি নিতে কি করতে হবে জানতে চাইলে মফিজ তালুকদার বলেন ৩০ হাজার টাকা লাগবে। আমি তাকে আমার ভোটার আইডি কার্ড ও ২৫ হাজার টাকা দিয়ে দেই। কিন্তু আজ ১০ মাস হলেও আমার টিউবওয়েল ও টাকা কোনটাই পাই নি । আমি তাকে একাধিক বার অনুরোধ করছি কিন্তু সে আমাকে ভয়ভীতি দেখায়। আমরা দরিদ্র মানুষ কার কাছে অভিযোগ করবো। তার ভাই সচিব আমরা অভিযোগ করতে গেলে উল্টো  হুমকি দেয় মফিজ তালুকদার। আমি আমার টাকা ফেরত চাই। আমার স্বামী মারা গেছে ৪০ বছর আগে। খুব কষ্ট করে কিস্তি নিয়ে তাকে টাকাটা দিসি। আমি ওর বিচার চাই।
   
নারায়নপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রাজিব তালুকদার বলেন- মফিজ তালুকদার একজন ভূমিদস্যু,মাদকসেবি ও চাঁদাবাজ। ও কিছুদিন পরপর রিহ্যাবে ভর্তি হয়। নারী ও শিশু নির্যাতনের মামলায় কিছুদিন জেল খেটেছে। আমাদের এলাকার অধিকাংশ মানুষ প্রবাসি। প্রবাস থেকে যে কেউ আসলে অথবা কেউ বাড়ি নির্মান করতে গেলে মফিজ কে চাঁদা দিতে হয় না হলে নির্মান কাজ বন্ধ করে দেয়। আমি মেম্বার থাকা অবস্থায় শুনেছি অনেকের কাছ থেকে সরকারি টিউবওয়েল, ঘর সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। একাধিক বার বলেও তাকে সংশোধন করতে পারিনি। এতে করে আমাদের বংশিয় সুনাম ক্ষুন্ন হচ্ছে।মফিজকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
   
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মফিজ তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। 
   
এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন- ইতোমধ্যে দুজন ভুক্তভোগী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

শরীয়তপুরে সরকারি ঘর ও নলকূপ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন প্রতারক।।

আপডেট সময় : 07:08:14 am, Thursday, 4 July 2024