Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

শরীয়তপুরে রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারলো কৃষকরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:18:36 am, Friday, 17 May 2024
  • 118 বার পড়া হয়েছে

শরীয়তপুরে রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারলো কৃষকরা।।

জেলা প্রতিনিধি-শরীয়তপুর।।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটায়  দেখা মিলল পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। পরে কৃষকরা সাপটি পিটিয়ে মেরে ফেলেন। বৃহস্পতিবার-১৬ মে- সকালে  উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকায় এ ঘটনা ঘটে।
চরজিংকিং এলাকার কৃষক বিল্লাল হোসেন জানান, সকালে কয়েকজন কৃষক চরজিংকিং এলাকায় ধান কাটতে যান। এ সময় তারা চন্দ্রবোড়া সাপটি কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন। পরে অন্য কৃষকরা এগিয়ে এসে ভীত হয়ে সাপটি মেরে ফেলেন।
প্রসঙ্গত গত ২০২০ সালে কাঁচিকাটায় প্রথম চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। পরে এ সাপ উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এর উপদ্রব কমলেও প্রায়ই জনতার হাতে মারা পড়ছে চন্দ্রবোড়া।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, আগের তুলনায় সাপের উপদ্রব অনেক বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের প্রতিষেধক মজুত আছে।
শরীয়তপুর সদর হাসপাতালসহ জেলার পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়- ২০২৪ সালের জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত জেলায় ৮৪ জন সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে ৭ জনকে এন্টিভেনম দেয়া হয়।  
এন্টিভেনম দেয়ার পর একজনের মৃত্যু হয় ও আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকিদের শরীরে বিষধর সাপের বিষ না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

শরীয়তপুরে রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারলো কৃষকরা।।

আপডেট সময় : 09:18:36 am, Friday, 17 May 2024