Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে বিষাক্ত সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:00 pm, Tuesday, 4 June 2024
  • 185 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু।।

জেলা প্রতিনিধি শরীয়তপুর।।
শরীয়তপুরের জাজিরায় সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার -৪ জুন- বিকেলে  হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ওই বৃদ্ধার নাম রহিমা বেগম -৬২-। তিনি উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াসিন আকন কান্দি এলাকার নুর মোহাম্মদ তালুকদারের স্ত্রী। 
স্থানীয়দের সূত্রে জানা যায়- প্রতিদিনের ন্যায় রান্না ঘরে পরিবারের জন্য রান্না করছিলেন রহিমা বেগম। রান্নার কাজে ব্যস্ত ছিলেন তিনি। এসময় তার বাম পায়ে কামড় দেয় বিষধর সাপ। তিনি চিৎকার দিয়ে উঠলে স্বজন ও আশপাশের লোকজন ছুটে এসে রহিমা বেগমকে  উদ্ধার করে স্থানীয় এক ওঝা আজিমউদ্দিন মোড়লের কাছে নিয়ে যান। পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
  
নিহতের ছেলে রহমান তালুকদার বলেন- আমার মা প্রতিদিনের মতই রান্নাঘরে কাজ করছিলেন। রান্নার কাজে ব্যস্ত থাকায় তার বাম পায়ে সাপে কামড় দেয়। এরপর তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝা আজিমউদ্দিন মোড়লের কাছে নেওয়া হয়। ওঝা তাকে ঝাড়ফুঁক দেন। এক পর্যায়ে আম্মার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য বের হই। হাসপাতালে নেওয়ার আগেই আম্মার কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। তারপর ও মনে হচ্ছিলো আমার মা বেচে আছেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার মা’কে মৃত ঘোষণা করেন।  
  
তিনি আরও বলেন- সাপে কামড়ের সাথে সাথে আমরা যদি মা’কে ওঝার কাছে না নিয়ে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে হয়তো আমার মাকে বাচাতে পারতাম।  
  
এ ব্যাপারে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কবির আলম বলেন, সাপে কামড়ানো এক বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি।  তার বাম পায়ে সাপে কামড়ের ক্ষতস্থান দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাসেলস ভাইপার সাপের কামড়ের কারনেই তার মৃত্যু হয়েছে।
  
জাজিরা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়ে অপচিকিৎসা সংক্রান্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

শরীয়তপুরে বিষাক্ত সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু।।

আপডেট সময় : 04:13:00 pm, Tuesday, 4 June 2024