Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

শরীয়তপুরে ডাকাতি ও হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:16:13 am, Friday, 16 August 2024
  • 100 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ডাকাতি ও হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা।।

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরায় ডাকাতি ও হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি জসিম মোল্লা -৩৫- নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার  -১৫ আগস্ট- দুপুরে জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের বড়কৃষ্ণনগর বঙ্গবন্ধু সরকারি কলেজ গেট সংলগ্ন মুন্সি কান্দি গ্রামের জলিল শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জসিম মোল্লা জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- ২০২২ সালে সেনেরচর ইউনিয়নের রিপন মোল্লা নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করে আলোচনায় আসে জসিম মোল্লা। এর আগে তিনি বিভিন্ন সময় দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করতে গিয়ে পুলিশ ও র‌্যাবের হাতে একাধিকবার ধরা পড়েছে। অধিকাংশ সময়ই তিনি পুলিশের পোশাক ব্যবহার করে ডাকাতি করতেন। এছাড়া হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ২৪টির অধিক মামলা রয়েছে তার নামে।

স্থানীয় সূত্র বলছে- বিকেনগর ইউনিয়নের কলেজগেট এলাকার জলিল শিকদার ও লাভলী বেগম দম্পতির পরিবারের সাথে জসিম মোল্লার সুসম্পর্ক ছিল। এদিকে লাভলী বেগমের সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা মজিবর মাদবর -বানিয়া- ও তার লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই জেরে গত ৫ আগস্ট সরকার পতনের উদ্বুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে ৬ আগস্ট রাতে মজিবর মাদবর তার লোকজন নিয়ে লাভলী বেগমের বাড়ীতে অগ্নিসংযোগ করেন। এরপর বৃহস্পতিবার আবারও মজিবর মাদবর তার লোকজন নিয়ে লাভলী বেগমের বাড়ীতে লুটপাট করতে আসে। সেসময় জসিম মোল্লা বাধা দিতে আসায় তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এসময় লাভলী বেগম সামনে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

জলিল শিকদারের ছেলে মাহিম শিকদার মুঠোফোনে  বলেন- জসিম মোল্লা আমার মাকে মা বলে ডাকতো। তাই আমাদের যেকোন সমস্যায় তিনি আমাদের পরিবারের পাশে থাকতেন। মজিবর বানিয়া- মন্টু হাওলাদারের লোকজন অনেকদিন যাবৎ আমাদের সাথে আমাদের বাড়ীর জমি নিয়ে বিরোধ সৃষ্টি করছিল। কিন্তু জসিম মোল্লার কারনে কিছু করতে পারছিল না। বৃহস্পতিবার যখন জসিম মোল্লা আমাদের বাড়ীতে আসে তখন আব্দুল সরদার ও মজিবর বানিয়ারা মিলে ৫০-৬০ জনের মত লোক অতর্কিতভাবে হামলা করে জসিম মোল্লাকে ওখানেই কুপিয়ে মেরে ফেলে। সেসময় আমার মা বাধা দিতে যাওয়ায় তার গালে ও গলায় কোপ লাগে। আমার মা লাভলী বেগম এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ক্রিটিকাল অবস্থায় আইসিইউতে আছেন।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- হাফিজুর রহমান  বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

শরীয়তপুরে ডাকাতি ও হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা।।

আপডেট সময় : 09:16:13 am, Friday, 16 August 2024