Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:33:34 pm, Wednesday, 10 June 2026
  • 2 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

শরীয়তপুরের জাজিরায় গৃহবধূ কনিকা আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জাজিরা-নড়িয়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কনিকা আক্তারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, কনিকা আক্তার জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কঘটনার পর বেশ কয়েকদিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় তারা উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা “কনিকা হত্যার বিচার চাই”, “দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে” এবং “সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে” —এমন নানা স্লোগান দেন।

এদিকে নিহত কনিকার বাবা আব্দুর রাজ্জাক মাদবর শরীয়তপুর জেলা আদালতে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনের উল্লেখসহ ৫-৭ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মেয়েকে হত্যার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করে বলেছে, মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এতে তারা হতাশা প্রকাশ করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১ জুন জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে কনিকা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড দাবি করে আসছে।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, “ঘটনাটি নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত ও তথ্য-প্রমাণ  পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, “মামলাটি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাত ছাড়াই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 06:33:34 pm, Wednesday, 10 June 2026