Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

শরীয়তপুরে ইসলামি ফাউন্ডেশনের দায়িত্বে বৈশাখী মেলা! ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:34 pm, Thursday, 17 April 2025
  • 167 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ইসলামি ফাউন্ডেশনের দায়িত্বে বৈশাখী মেলা! ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইসলামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। চলমান এসএসসি পরীক্ষার মাঝে এই মেলা আয়োজনকে ‘অশোভন’ বলছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সেমাবার পহেলা বৈশাখে উপজেলা পরিষদ এলাকায় ১০দিন ব্যাপী মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কাবেরী রায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলছে। মেলাটি বসানো হয়েছে দুটি এসএসসি পরীক্ষাকেন্দ্রর পাশেই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাগোয়া এলাকায়।

উচ্চ শব্দে গান, ডিজে সাউন্ড, নৌকা দোলা, খাবারের দোকানের হইহুল্লোড়—এসব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিবেশ। পরীক্ষার্থীরা পরিক্ষায় মনোযোগ দিতে পারছে না। হাসপাতালের রোগীরাও বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি।

স্থানীয় একজন শিক্ষক বলেন, “একদিকে পরীক্ষার সময়, আরেকদিকে ইসলামিক ফাউন্ডেশন দিয়ে মেলা? এটা প্রশাসনের কেমন দায়িত্বশীলতা?”

জাজিরা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, “হাসপাতালের সেবার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। রোগীরা বিশ্রাম নিতে পারছে না, নার্সদের কাজ করতেও সমস্যা হচ্ছে।”

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিয়ে উঠেছে তীব্র আপত্তি। স্থানীয় আলেম সহিদুল ইসলাম বলেন, “ইসলামি ফাউন্ডেশন হচ্ছে ধর্ম প্রচারের কেন্দ্র। তারাই যদি মেলা গান-বাজনার পৃষ্ঠপোষক হয়, তাহলে ধর্মের ভবিষ্যৎ কোথায়?” যদি ইসলামি ফাউন্ডেশন এটা করে থাকে তাহলে আমি বলবো এটা ইসলামি ফাউন্ডেশন নয় এটা হলো ইসলাম বহির্ভূত ফাউন্ডেশন। 

আরেকজন মন্তব্য করেন, “ধর্মীয় প্রতিষ্ঠান দিয়ে অসাংস্কৃতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এটা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অপমান করা।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে সেখানে মানুষ নানা ধরনের মন্তব্য করছে মেলা নিয়ে, এতে মানুষ আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে।

নাম প্রকাশ অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, “আমার সন্তান পরীক্ষা দিচ্ছে, আর প্রশাসন বৈশাখী উৎসব করছে, সেটাও ইসলামি ফাউন্ডেশন দিয়ে! এ লজ্জা কার?”

তবে স্থানীয়রা দাবি তুলেছেন, অবিলম্বে মেলা বন্ধ করতে হবে এবং এ আয়োজনের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তারা আরও বলেছেন, শিক্ষা, ধর্ম ও নৈতিকতার উপর এমন অবজ্ঞা করে কোনো আয়োজনই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের দায়িত্বশীলতা প্রশ্নের মুখে পড়েছে।

জাজিরা উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার আবু বকর বলেন, বৈশাখী মেলায় ইউএনও স্যার একটি কমিটি করেছে সেখানে মেলার আইন শৃঙ্খলার দায়ীত্বে আমাকে সসদ্য সচিব রাখা হয়েছে। আমাকে বৈশাখী মেলায় সুষ্ঠু পরিচালনায় সার্বিকভাবে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। 

জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা হচ্ছে। আমরা এর কমিটি করে দিয়েছি। এর দায়ীত্বে রয়েছে ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার । ও সদস্য রয়েছে উপজেলা মডেল মসজিদের ইমাম। মেলার কমিটির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এখন মনে পরছেনা অফিসে আইসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

শরীয়তপুরে ইসলামি ফাউন্ডেশনের দায়িত্বে বৈশাখী মেলা! ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা

আপডেট সময় : 05:17:34 pm, Thursday, 17 April 2025