Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

শরীয়তপুরে ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:08:11 pm, Wednesday, 9 April 2025
  • 155 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, পণ্য জব্দ

মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে নকল আরএফএল ব্র্যান্ডের ক্যাবল ও ভিশন কোম্পানির রিমোট কন্ট্রোল বিক্রির দায়ে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে জব্দ করা হয়েছে ভুয়া লোগোযুক্ত বেশ কয়েকটি পণ্য।

বুধবার -৯ এপ্রিল- দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের লক্ষ্য ছিল কাজিরহাট বাজারের “মেসার্স আমিন এন্টারপ্রাইজ” নামের একটি ইলেকট্রনিক্স দোকান, যেখানে আরএফএল কোম্পানির নামে তৈরি নকল বিজলী ক্যাবল এবং ভিশন ব্র্যান্ডের রিমোট কন্ট্রোল বিক্রির তথ্য পাওয়া যায়।

সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, “দোকানে ৪ কয়েল নকল বিজলী ক্যাবল এবং ৫টি নকল ভিশন রিমোট পাওয়া গেছে। এসব পণ্যে ভুয়া ব্র্যান্ডিং ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করা হচ্ছিল। তাই মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পণ্যগুলো জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যকলাপে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, বাজারে নকল ও নিম্নমানের পণ্য সরবরাহ বন্ধে তাদের অভিযান চলমান থাকবে। এ ধরনের তদারকির মাধ্যমে সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা এবং সঠিক পণ্য বাজারজাত নিশ্চিত করাই মূল লক্ষ্য।

অভিযুক্ত দোকান মালিক আল-আমিন শেখ দাবি করেন, “আমি ঢাকা থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে পণ্যগুলো এনেছি। এগুলো নকল তা জানতাম না। জানলে কখনই বিক্রি করতাম না।”

অভিযানের পর বাজারজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা ভোক্তা অধিকার অধিদফতরের এ ধরনের নজরদারিকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শরীয়তপুরে ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, পণ্য জব্দ

আপডেট সময় : 03:08:11 pm, Wednesday, 9 April 2025