Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা উদ্ধার, ২ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় ইয়াবা নিয়ে টেকনাফের যুবদল নেতা ফরিদ ও আজম ডিবি পুলিশের হাতে আটক কক্সবাজারের ঈদগাঁওয়ের মহিলা দল নেত্রী সুবর্ণা আক্তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার কালীগঞ্জে আ’লীগ নেতাকে গ্রেপ্তারে ওসির ওপর ক্ষিপ্ত বিএনপি নেতার শাস্তি দাবি: দলটির একাংশের সংবাদ সম্মেলন কালীগঞ্জে চাঞ্চল্যকর চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি শহীদুল গ্রেপ্তার: র‍্যাবের ঝটিকা অভিযান লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয়: মোকছেদুর রহমানকে হারালেন ৫৩ ভোটে ঝিনাইগাতীতে কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণ ও প্রস্তাবিত স্থান বাতিলের দাবীতে মানববন্ধন। মেয়রের উদ্যোগে নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ প্রযুক্তির আশীর্বাদ নাকি আসক্তি? নোমোফোবিয়া নিয়ে নতুন ভাবনা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষক সমিতির মানববন্ধন মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে বিশ্ব রক্তদাতা দিবসে দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন

শরীয়তপুরের জাজিরায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষ-শতাধিক ককটেল বিস্ফোরন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:11:39 pm, Wednesday, 24 April 2024
  • 153 বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষ-শতাধিক ককটেল বিস্ফোরন।।

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি ইউপি চেয়ারম্যান ও তার
প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

বুধবার-২৪ এপ্রিল-বেলা ১১টার দিকে  উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি গ্রামে  এ ঘটনা ঘটে। 

পুলিশ সুত্রে জানা যায়-বিলাসপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর সাথে তার নির্বাচন প্রতিদ্বন্দ্বী আব্দুল  জলিল মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে গত ২৭ মার্চ বুধবার দু’পক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ঘটনার সূত্র ধরে বুধবার সকালে আবারো দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় তারা ফসলি জমিতে নেমে একে অপরপকে লক্ষ্য করে হামবোমা ছুড়তে থাকে। বোমার মুহুর্মুহু শব্দে ভারী হয়ে উঠে আশেপাশ। এই ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবর অভিযোগ করে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুদ্দুস বেপারীর সমর্থকরা আমাদের লোকজনের উপর হামলার প্রস্তুতি নেয়। তারা আজ সকালে শাহাবুদ্দিন সারেং নামে আমার এক সমর্থকের হাত-পা ভেঙে দেয়। পরে আমাদের লোকজন খবর পেয়ে তাদের প্রতিরোধ করে। তারা এক ব্যক্তির মৃত্যুর মিথ্যা গুজব রটিয়ে আমাদের লোকজনের বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

অভিযোগ অস্বীকার করে বিলাসপুর  ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, জলিল মাদবর আমাদের লোকজনকে মারার জন্য অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনেছে। পরে আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি করে। আমার এক লোক গুরুতর আহত হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

জানতে চাইলেবজাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা উদ্ধার, ২ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড

শরীয়তপুরের জাজিরায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষ-শতাধিক ককটেল বিস্ফোরন।।

আপডেট সময় : 01:11:39 pm, Wednesday, 24 April 2024