Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:16:06 pm, Saturday, 28 March 2026
  • 41 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় ৪ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। একই ঘটনায় হামলাকারীদের মারধরে আহত হয়েছেন একই পরিবারের দুই নারী। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকালে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন ফেদু বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নূর মোহাম্মদ সিকদার জানান, ওই দিন বিকালে তিনি তার বসতভিটার সীমানা প্রাচীর নির্মাণের জন্য ইট ও বালু আনেন। এ সময় প্রতিপক্ষ দবির সিকদার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, হামলাকারীরা প্রথমে নূর মোহাম্মদের স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করে। মাকে রক্ষা করতে এগিয়ে আসেন বড় মেয়ে রুপালী। তাকেও মারধরের পাশাপাশি শ্লীলতাহানির শিকার হতে হয়।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন রুপালীর ৪ বছর বয়সী কন্যা রাফিয়া কান্নাকাটি করতে করতে ঘটনাস্থলে আসে। অভিযোগ রয়েছে, তখন ক্ষিপ্ত হয়ে দবির সিকদার শিশুটিকে আছাড় মেরে ফেলে দেয় এবং এক পর্যায়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, ঐ এলাকার দবির সিকদার, সুমন সিকদার (পিতা: হযরত আলী সিকদার), দেলোয়ার সিকদার ও বিল্লাল সিকদার (উভয়ের পিতা: মৃত তৈয়ব আলী সিকদার)।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, নূর মোহাম্মদের পৈতৃক জমি প্রায় ২০ বছর ধরে দখল করে রেখেছিল অভিযুক্তরা। প্রায় ছয় মাস আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠক ও জমি পরিমাপের মাধ্যমে নূর মোহাম্মদের পক্ষে রায় দেওয়া হয় এবং জমি বুঝিয়ে দেওয়া হয়। সম্প্রতি সেই জমিতে নির্মাণকাজ শুরু করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা

আপডেট সময় : 08:16:06 pm, Saturday, 28 March 2026