Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের জাজিরাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:31 am, Tuesday, 11 June 2024
  • 128 বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা।।

মো: আব্দুর রহিম
শরীয়তপুর প্রতিনিধি।।
  
শরীয়তপুরের জাজিরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে । নতুন করে জাজিরা উপজেলায় ১৩০ টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়ে জাজিরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার -১১ জুন- সকাল ১১টায়  জাজিরা উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শরীয়তপুরের তিনটি উপজেলায় আরও ২০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এরমধ্যে জাজিরা উপজেলা ১৩০ টি পরিবার জমিসহ ঘর পাচ্ছেন তারা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জানায়- ২০২০ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিটি জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমি বন্দোবস্তসহ টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে সারাদেশে ২ লক্ষ ৪২ হাজার ৩১১ টি ঘর উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় এপর্যন্ত জাজিরা উপজেলায় ৮৩৭ টি পরিবার ভূমিসহ ঘর পেয়েছেন। এছাড়া প্রকল্পটির ৫ম পর্যায়ের ২য় ধাপে আগামীকাল জাজিরা উপজেলায় ১৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানায়- ইতোমধ্যে শরীয়তপুর জেলার ৪টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে জাজিরা উপজেলায় ১৩০ টি পরিবার ঘর প্রদানের মধ্য দিয়ে জাজিরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। তবে কেউ যদি নতুন করে ঘরের আবেদন করে তা তা যাচাই বাছাই করে ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মো: আরিফুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা -পিআইও- মো: নজরুল ইসলাম- উপজেলা প্রকৌশলী মো: ইমন মোল্লা- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো: সোহাগ মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

শরীয়তপুরের জাজিরাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা।।

আপডেট সময় : 08:39:31 am, Tuesday, 11 June 2024