
তৌফিক আলম চৌধুরী,
১৭ এপ্রিল শুক্রবার লেসন ভিউ ভবনে লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল ২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সফল ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মোঃ নাজমুল হায়দার চৌধুরী এর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলয়াত করেন পরিক্ষার্থী মোহাম্মদ রাহাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক মোঃ আকরাম হোসেন, সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার, মাহিন ম্যাম, তিশা ম্যাম প্রমুখ। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পরিক্ষার্থী মোছাম্মৎ তানহা আকতার, মোছাম্মৎ ওয়াকিয়া আকতার প্রমুখ।
মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত করেন হাফেজ মোঃ আবু তৈয়্যব।

























