Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:31:00 pm, Sunday, 24 May 2026
  • 67 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে।

আজ রবিবার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপ্না বেগম ওই এলাকার স্থানীয় মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী। প্রত্যন্ত গ্রামের ভেতর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে গৃহবধূ স্বপ্না বেগম দেরীতে ঘুম থেকে ওঠায় স্বজনরা তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে তারা আদিতমারী থানা পুলিশকে খবর দেয়।

নিহতের স্বজন শাহিনা খাতুন ঘটনাস্থলের বিবরণ দিয়ে বলেন, “ঘরে গিয়ে দেখি সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় স্বপ্না বেগম মেঝেতে পড়ে আছেন। তার শোবার খাটটিও ভাঙা অবস্থায় ছিল। স্বপ্নার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। ধস্তাধস্তির চিহ্ন দেখে আমাদের ধারণা, রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের ঘরে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ওই নারীকে পাশবিক নির্যাতন বা গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যেই পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট সময় : 05:31:00 pm, Sunday, 24 May 2026