Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লালপুর শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:44:26 am, Monday, 9 September 2024
  • 282 বার পড়া হয়েছে

লালপুর শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন।।

আবু তালেব
লালপুর-নাটোর-প্রতিনিধি।।
   
নাটোরের লালপুরে আপন শ্যালিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে দুলাভাই মোঃ জাহেদুল ইসলাম ওরফে জারেদ -৩২- কে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে ভিকটিমকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার -০৯ সেপ্টেম্বর- বেলা ১১ টার সময় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক -জেলা ও দায়রা জজ- মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 
দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম ওরফে জারেদ নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর -পূর্ব পাড়া- গ্রামের মোঃ আব্দুল মজিত প্রামানিকের  ছেলে। আর ভিকটিম একই উপজেলার সুন্দরগাড়া গ্রামের মোঃ জমসেদ আলীর মেয়ে।  
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর -বিশেষ পিপি- অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান এতথ্য  নিশ্চিত করে জানান- ২০০৬ সালে জেলার আব্দুলপুর পূর্বপাড়া গ্রামের জাহেদুল ইসলাম ওরফে জারেদের সাথে একই উপজেলার সুন্দরগাড়া গ্রামের জমসেদ আলীর বড় মেয়ে শাপলা খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে আসার- যাওয়ার এক পর্যায়ে আপন শ্যালিকা পপি খাতুনের -১৪- ওপর কুনজর পড়ে তার। এমনকি বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দুলাভাই জাহেদুল ইসলাম। পাশাপাশি বিভিন্ন সময় অবৈধভাবে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে তারা । পরবর্তীতে ২০২১ সালের ১৫ মার্চ সকাল দশটার সময় বাড়ির লোকজনের অনুপস্থিতিতে পপি খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে কুষ্টিয়া এলাকায় জাহেদুল তা এক চাচাতো ভাইয়ের বাড়িতে  নিয়ে যায়। সেখানে পপির খাতুনের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে দুলাভাই জাহেদুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করে স্বজনরা। 
পরে এ ঘটনায় ১৬ মার্চ ভিকটিমের বাবা জমসেদ আলী বাদী হয়ে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জামাই মোঃ জাহেদুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  মামলাটি লালপুর থানার তৎকালীন পরিদর্শক -ইন্সপেক্টর- হীরেন্দ্রনাথ প্রামানিক তদন্ত শেষে জাহেদুলকে অভিযুক্ত করে একই বছরের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এই রায় দেন। রায় শেষে দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম ওরফে জারেদকে জেলা কারাগারে পাঠানো হয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

লালপুর শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন।।

আপডেট সময় : 10:44:26 am, Monday, 9 September 2024