Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

লালপুরে পদ্মার চরে কৃষির সম্ভাবনা ও সংকট

  • Reporter Name
  • আপডেট সময় : 05:29:29 pm, Saturday, 14 June 2025
  • 77 বার পড়া হয়েছে
আবু তালেব,
নাটোরের লালপুরে পদ্মার বুকে জেগে ওঠা ১৯টি বিস্তৃর্ণ চরাঞ্চল এখন নয়নাভিরাম সুজলা সুফলা ফসলের এক বিশাল কর্মক্ষেত্র। কৃষকের অক্লান্ত পরিশ্রমে বছর জুড়ে সেখানে উৎপাদিত হচ্ছে আখ, চীনাবাদাম, আলু, পিয়াজ, পটোল, বেগুন, করলা, কুমড়া, ভুট্টা, গম, ধান, পিয়ারা, কুল, কলা, আমসহ বিভিন্ন সবজি, অর্থকরী ও দানাদার ফসল। চরের ফসলকে কেন্দ্র করে উপজেলার লালপুর ও বিলমাড়িয়ায় গড়ে উঠেছে সবজি ও শস্য বিক্রির পাইকারি আড়ত। স্থানীয় চাহিদা মিটিয়ে সেগুলো ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। বেগবান হচ্ছে অর্থনীতি। সরজমিন চরবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর ফেলে যাওয়া পলি মাটিতে জেগে ওঠা চরের জমি অত্যন্ত উর্বর। অল্প পরিশ্রমে প্রচুর ফসল উৎপাদিত হয়।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, লালপুরে পদ্মার চরে স্থায়ী আবাদি জমির মোট পরিমাণ ৩ হাজার ৬৮৬ হেক্টর। তন্মধ্যে স্থায়ী ফল বাগান ১২২ হেক্টর, আখ ১,৫৬৩ হেক্টর, গম ৮৪১ হেক্টর, মসুর ৪৮২ হেক্টর, চিনাবাদাম ৪৭৮ হেক্টর, শাকসবজি ১২১ হেক্টর উল্লেখযোগ্য। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ জানান, চরে প্রায় ১০০টির মতো বাথান রয়েছে। এসব বাথানে প্রায় ৩০০ খামারি ২৫ হাজার গরু ও মহিষ পালন করে বছরে ১ হাজার ২০০ টন দুধ ও ২ হাজার টন মাংস উৎপাদন করে যা উপজেলার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে।
নওসারা সুলতানপুর চরের সফল কৃষি উদ্যোক্তা মহিদুল ইসলাম (৩০) বলেন, চরে ৩০ বিঘা জমিতে পেয়ারা ও কুলের বাগান, ১০ বিঘা জমিতে আখ, ১০ বিঘা জমিতে চিনাবাদাম চাষ করছেন। চরের পলি মাটিতে অল্প পরিশ্রমে ব্যাপক ফসল হয়। কৃষক ছানা ঘোষ (৬০) বলেন, চরে আমার ৭০ বিঘা জমিতে এখন ধান, আখ ও চীনাবাদাম আবাদ করছি। এর আগে ভুট্টা, গম ও মসুর চাষ করে ভালো ফলন পেয়েছি। তবে যোগাযোগের রাস্তা ও আধুনিক কৃষি সুবিধা নিশ্চিত করা গেলে ফসলের উৎপাদন খরচ যেমন হ্রাস পাবে, তেমনি বৃদ্ধি পাবে উৎপাদন। লাভবান হবেন প্রান্তিক কৃষকরা।
এ বিষয়ে ৮ নং দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান এবং মাঠ কমিটির সাবেক সভাপতি  তোফাজ্জল হোসেন তোফা বলেন, চরের মানুষ ও কৃষকের ভাগ্য বদল না হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না। তাই চরে উন্নত যোগাযোগ ও আধুনিক কৃষি সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। চরে রাস্তা নির্মাণের বিষয়ে বিলমাড়িয়া ইউপি’র চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু বলেন, খোঁজ নিয়ে কীভাবে রাস্তাগুলো উঁচু করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বড়াইগ্রাম জোনের সহকারী প্রকৌশলী ও লালপুর উপজেলা সেচ কমিটির সদস্য সচিব মো. জিয়াউল  বলেন, আগামী অর্থবছরে পানাসি প্রকল্পের নতুন পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে লালপুরে পদ্মার চরে সেচ ব্যবস্থা ও রাস্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তাৎক্ষণিকভাবে তারা আবেদন করলে সেচের জন্য বৈদ্যুতিক মোটরের লাইসেন্স দেয়া হবে।
চরের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রসঙ্গে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হলে রাস্তা নির্মাণ ও সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

লালপুরে পদ্মার চরে কৃষির সম্ভাবনা ও সংকট

আপডেট সময় : 05:29:29 pm, Saturday, 14 June 2025