
এম আবু হেনা সাগর,ঈদগাঁও।।
বাংলাদেশ লবন মিল মালিক সমিতির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামপুরের ফরিদ।
জানা যায়, ৪ ডিসেম্বর সমিতির কার্যনিবাহী পরিষদ (২০২২-২০২৪) দুই বছর মেয়াদী কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার লবনশিল্প এলাকা খ্যাত ইসলামপুরের ফরিদুল ইসলাম ( ভোটার নং ১১৩) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
তিনি কক্সবাজার সদর উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘবছর ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে মাঠে চষে বেড়াচ্ছেন। মেধাবী ও শিক্ষিত এ রাজনীতিবিদের রয়েছে এলাকায় বেশ সুনাম। ফরিদুল ইসলাম আগামী ইউপি নির্বাচনে ইসলামপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী।
উল্লেখ্য, লবন মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ার খবরে তাঁর কর্মী সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ উচ্ছাস।

























