Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:50:45 pm, Wednesday, 18 February 2026
  • 33 বার পড়া হয়েছে

সালমান মির্জা,

লক্ষ্মীপুরের রায়পুরে কলেজছাত্র আশরাফুল ইসলাম হত্যার এক মাস পেরিয়ে গেলেও প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নিহতের বাবা আজিজুল হক খান, স্বজন এবং রুস্তম আলী কলেজসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।
আসামি ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার
মানববন্ধনে নিহতের বাবা ও মামলার বাদী আজিজুল হক খান কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, মামলার প্রধান আসামিরা এখনো পলাতক থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি মামলা তুলে নিতে তাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি তার ছেলের মূল হত্যাকারীদের সন্ধান দিতে পারবেন, তাকে ব্যক্তিগত পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
ঘটনার প্রেক্ষাপট
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি রাতে উপজেলার চরবংশী গ্রামের বাসিন্দা ও ডিগ্রি পরীক্ষার্থী আশরাফুল ইসলামকে ডেকে নিয়ে যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাদক সেবনে বাধা দেওয়া এবং পুলিশি সোর্সের সন্দেহে তাকে ইট ও হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে জখম করা হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হলে ২০ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশের বক্তব্য
বর্তমানে মামলার কয়েকজন আসামি কারাগারে থাকলেও মূল হোতারা এখনো পলাতক। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, ইতোমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের ধরতে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম কাজ করছে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। বন্ধু হারানোর শোকে কাতর সহপাঠীরা দ্রুত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : 03:50:45 pm, Wednesday, 18 February 2026