Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

লক্ষ্মীপুরে অধ্যক্ষের অপসারণ দাবীতে শিক্ষার্থীদের লাগাতার মানববন্ধন- ৫০ শিক্ষকের একাত্মতা ঘোষণা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:21:59 pm, Monday, 12 August 2024
  • 227 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে অধ্যক্ষের অপসারণ দাবীতে শিক্ষার্থীদের লাগাতার মানববন্ধন- ৫০ শিক্ষকের একাত্মতা ঘোষণা।। 

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুর সরকারি  কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিমের পদত্যাগ ও বিচারের দাবিতে আজ কয়েক দিন হতে লাগাতার মানববন্ধন অধ্যক্ষের রুমে তালা দেওয়া সহ বিভিন্ন কর্মসূচী পালন করছে সাধারণ  শিক্ষার্থীরা। গত দুই দিন  সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কলেজ ক্যাম্পাসে ১২ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।এর আগে- শনিবার -১০ আগস্ট- কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা দেন সাধারণ শিক্ষার্থীরা। তালার গায়ে লাগানো সাদা কাগজে লেখা রয়েছে দুর্নীতিবাজের ঠাঁই নাই। সাধারণ শিক্ষার্থী- লক্ষ্মীপুর সরকারি কলেজ।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের প্রায় ৫০ জন শিক্ষক জরুরি বৈঠক করেন। সেখানে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের বিভিন্ন সময়ে অসদাচরণের বিষয় তুলে ধরা হয়। বিভিন্ন অনিয়ম নিয়েও আলোচনা হয়। ওই সভায় কর্মচারীরাও এসে অভিযোগ তুলে অধ্যক্ষকে অপসারণের দাবি করেন। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তীতে প্রায় এক সপ্তাহ পার হলেও অধ্যক্ষ মাহাবুবুল করিম কলেজে যায়নি। এতে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষকদের।
শিক্ষার্থীদের দেওয়া ১২ দফা হলো—অধ্যক্ষের পদত্যাগ। দায়িত্বকালীন তার সব দুর্নীতির হিসাব। কলেজের প্রধান অফিস সহকারীর পদত্যাগ। কলেজ ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। ছাত্র সংসদ গঠন করা। দ্রুত কলেজ হোস্টেল চালু করা। শিক্ষার্থীদের জন্য কলেজ বাসের ব্যবস্থা করা। কলেজের সব শিক্ষকগণ শিক্ষার্থীবান্ধব ও শিক্ষার্থীদের পাশে থাকা এবং রাজনৈতিক কূটকৌশলের কারণে কোনো শিক্ষার্থী বিনা অপরাধে গ্রেফতার হলে তাকে মুক্ত করে ক্লাস নিশ্চিত করা। বহিরাগতদের শনাক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের দ্রুত কলেজ আইডি কার্ড প্রদান ও কলেজ ড্রেস নিশ্চিত করা। কলেজের আহত, নিহত ও কারাবরণকারী শিক্ষার্থীদের পারিবারিক খোঁজ-খবর নেওয়া এবং কলেজ ফান্ড থেকে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা। কলেজের অফিসিয়াল পেজ থেকে আনুষ্ঠানিক শোক প্রকাশ ও মিলাদ মাহফিলের আয়োজন করা। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের গুলিতে নিহত শহীদ কাউছার ওয়াহিদ বিজয়ের নামে একটি লাইব্রেরি অথবা ফটক স্থাপন করা হয়।
অভিযোগ রয়েছে- বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশের মতো লক্ষ্মীপুরে শিক্ষার্থীরা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এ আন্দোলনে লক্ষ্মীপুর সরকারি কলেজের যেসব শিক্ষার্থী যোগ দিয়েছেন- তাদের অনেককে ডেকে এনে কলেজ অধ্যক্ষ মাহাবুবুল করিম বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। এ ছাড়া কলেজ অধ্যক্ষ হয়ে আসার পর থেকে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন। তুচ্ছ ঘটনায় তিনি অসহায় কর্মচারীদের চাকরিচ্যুত করেছেন। কলেজের টাকায় কর্মচারী নিয়োগ দিয়ে পরবর্তীতে তার বাসায় নিয়ে কাজ করাতেন।
লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ ড. মো. আজিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার আমাদের জরুরি সভায় অধ্যক্ষ ও প্রধান সহকারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শিক্ষক-কর্মচারীরা তাদের অপসারণের দাবি জানিয়েছে।
কলেজ অধ্যক্ষ মাহাবুবুল করিম বলেন- সরকার পরবিবর্তন হয়েছে। আমাকেও বদলি করে দেবে। এখন অন্য শিক্ষকরা ঘোলা পানিতে মাছ শিকার করে আমাকে অপমানিত করতে চাচ্ছে। কিন্তু আমাকে অপমান করার জন্য তাদের সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। অনিয়মের ঘটনায় কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করেছি। এরমধ্যে কয়েকজনকে চাকরি ফিরিয়েও দিয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলনে যাওয়া কোনো শিক্ষার্থীকে আমি কিছু বলিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুরে অধ্যক্ষের অপসারণ দাবীতে শিক্ষার্থীদের লাগাতার মানববন্ধন- ৫০ শিক্ষকের একাত্মতা ঘোষণা।।

আপডেট সময় : 12:21:59 pm, Monday, 12 August 2024