Dhaka , Friday, 26 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

রেজিস্ট্যান্স উইক ৪ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:51:59 am, Wednesday, 14 August 2024
  • 187 বার পড়া হয়েছে

রেজিস্ট্যান্স উইক ৪ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ।।

ইবি প্রতিনিধি।।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রঘোষিত সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক এর অংশ হিসেবে বুধবার -১৪ আগস্ট- এই কর্মসূচি পালন করেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভে শিক্ষার্থীদের ‘আমার ভাই কবরে- হাসিনা কেন বাহিরে- ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই’ সহ দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শেখ হাসিনা এবং তাঁর দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন- সংখ্যালঘুদের পরিকল্পিত হত্যা-ডাকাতি-লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণ করা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া- প্রশাসন ও বিচার বিভাগে যাঁরা ছাত্র-জনতার অভ্যুত্থানকালে হামলা-মামলা-হত্যাযজ্ঞ বৈধতা দিয়েছেন তাঁদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাঁদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা- প্রশাসন ও বিচার বিভাগে যাঁরা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন- তাঁদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন- আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে একটা গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। যারাই বিভেদ সৃষ্টি করতে আসবে আমরা তাদের কালো হাত ভেঙে দেব। কেউ যদি ষড়যন্ত্রের সাহসও করে- তার সাহস আমরা কেড়ে নেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন- আমাদের লড়াই এখনও শেষ হয়নি। ২৪ এর পরাজিত শক্তি দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রজনতা এই কুচক্রী মহলের নাম পরিচয় মুছে দিতে বদ্ধ পরিকর। ইতোমধ্যে ১৫ আগস্টের ছুটি বাতিল হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-কর্মকর্তা যদি সেদিন কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

রেজিস্ট্যান্স উইক ৪ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ।।

আপডেট সময় : 10:51:59 am, Wednesday, 14 August 2024