Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:35:03 pm, Thursday, 9 July 2026
  • 60 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দীর্ঘদিন নিজের দখলে রেখেছিলেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তবে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবুও এতে কোনো আক্ষেপ নেই ক্লোসার। বরং রেকর্ড ভাঙার পর মেসির সঙ্গে হওয়া একটি আবেগঘন ফোনালাপের স্মৃতিই এখন তার কাছে সবচেয়ে মূল্যবান।

ফরাসি সংবাদমাধ্যম L’Équipe-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোসা জানান, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উদ্যোগেই তার সঙ্গে মেসির ফোনে কথা হয়। স্কালোনি ও ক্লোসা ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাজিওতে একসঙ্গে খেলেছিলেন। সেই পুরোনো সম্পর্কের সূত্র ধরেই দুই কিংবদন্তির মধ্যে এই যোগাযোগের ব্যবস্থা করেন আর্জেন্টিনা কোচ।

ক্লোসার ভাষায়, ‘স্কালোনি আমার সাবেক সতীর্থ। এখনও আমাদের নিয়মিত যোগাযোগ হয়। বিশ্বকাপে মেসি আমার গোলের রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই ফোনালাপের ব্যবস্থা করে দেয়। মুহূর্তটি ছিল সত্যিই আবেগঘন।’

সেই আলাপচারিতায় মেসি তাকে একটি বিশেষ উপহারের প্রতিশ্রুতিও দেন। ক্লোসা জানান, আর্জেন্টাইন অধিনায়ক তাকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি পাঠানোর কথা বলেছেন।

জার্মান এই কিংবদন্তি আরও বলেন, মাঠে বহুবার প্রতিপক্ষ হিসেবে দেখা হলেও এর আগে কখনও মেসির সঙ্গে এত দীর্ঘ সময় কথা বলার সুযোগ হয়নি। তার ভাষায়, ‘আমাদের সব সময়ই সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক ছিল। কিন্তু ওই ফোনকলেই প্রথমবার ফুটবলের বাইরের নানা বিষয় নিয়েও দীর্ঘ সময় আলোচনা করেছি।’

চারটি বিশ্বকাপে মোট ১৬ গোল করে দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ক্লোসা। তবে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ২১ গোল করে সেই রেকর্ড নিজের করে নেন লিওনেল মেসি।

রেকর্ড হারানোর পরও মেসির প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি যখন তার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন, তখনই সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে ক্লোসা লিখেছিলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন। রেকর্ড একদিন না একদিন ভাঙারই ছিল। আমি সব সময়ই মেসির ভক্ত ছিলাম।’

রেকর্ড ভাঙা-গড়ার বাইরেও দুই প্রজন্মের দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানই ফুটবল বিশ্বের কাছে এই ঘটনাকে আরও বিশেষ করে তুলেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা

আপডেট সময় : 03:35:03 pm, Thursday, 9 July 2026