Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

রূপগঞ্জে ৬ দফা দাবীতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ -৩-৪টি গাড়ি ভাংচুর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:05:48 pm, Thursday, 18 April 2024
  • 148 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ৬ দফা দাবীতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ -৩-৪টি গাড়ি ভাংচুর।।

মোঃআবু কাওছার মিঠু 
রূপগঞ্জ-নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৬ দফা দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের কাঞ্চনের কালাদী ও  চরপাড়া এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা বিআরটিসির ৩-৪টি বাসের গ্লাস ভাংচুর করে।
গ্রিন ইউনিভারর্সিটির শিক্ষার্থীদের শুক্রবার ছাড়া বিআরটিসি বাসে হাফ ভাড়া, শিক্ষার্থীদের জন্য বাসে সিট বরাদ্দ, সকাল থেকে রাত আটটা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর, শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেলপারদের ভালো আচরণ-বুধবারের ঘটনায় জড়িতদের চাকরি থেকে বরখাস্ত করে তাদের আইনের আওতায় আনা ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানায়, বাসের ভাড়া ও সিটে বসাকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল বুধবার ঢাকার কুড়িল থেকে বিআরটিসি বাসে করে গ্রিন ইউনিভার্সিটিতে আসার সময় বাসের হেলপার ও তাদের সহযোগীরা ২-৩ জন শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানী করে। এ খবর ইউনিভার্সিটে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শিক্ষার্থীরা দফায় দফায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এর জের ধরে গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই ইউনিভার্সিটির ক্যাম্পাসে শিক্ষার্থীরা আবারো দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। বেলা সাড়ে এগারোটার দিকে ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনের ঢাকা বাইপাস সড়কের কালাদী ও চরপাড়া এলাকায় শিক্ষার্থীরা আবরোধ করে। তারা বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা ঢাকা ও ভুলতাগামী ৩-৪টি বিআরটিসির বাসের গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় সড়কের উভয় দিকে ৬-৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।  
রূপগঞ্জ থানার ওসি তদন্ত জুবারের হোসেন বলেন, গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তিসহ তাদের দেয়া ৬ দফা দাবী বিআরটিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবী পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যায়। দুপুর দুইটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

রূপগঞ্জে ৬ দফা দাবীতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ -৩-৪টি গাড়ি ভাংচুর।।

আপডেট সময় : 01:05:48 pm, Thursday, 18 April 2024