
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান মুয়াজ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গিয়েছেন। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ঃ০০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাব- বিশ্বরোড সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। মুয়াজ নরসিংদী সরকারী কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়- মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতি ৩ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান মুয়াজ। ১ম বর্ষের পরীক্ষা থাকায় বাড়ী থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড সড়কে দূর্ঘটনার শিকার হয়।
স্থানীয় ও প্রত্যেক্ষদর্শীরা জানান- নিহত মোটরসাইকেল আরোহী পিছন থেকে দ্রুত গতিতে ওভারটেক করার সময় ট্রাকের ডান পাশের পিছনের চাকার সাথে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত মুয়াজের পরিবার থেকে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে না জানিয়ে নিহতের পিতা মাসুম আহমেদ মুয়াজের মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তা জুলহাস হোসেন জানান- ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ীকে আটক করেছে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

























