Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা

রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট

  • Reporter Name
  • আপডেট সময় : 05:13:06 pm, Monday, 23 February 2026
  • 19 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ঘটে এ ঘটনা। এই ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি কালিপদ চন্দ্র দাস জানান, রাত পোনে ১২টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা, চেয়ার, পাতিল, বৈদ্যুতিক তার, লাইটসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। সময় হামলাকারীরা সরস্বতী প্রতিমার গায়ে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে কেরোসিন বা মবিল জাতীয় পদার্থ ডেলে মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরে থাকা মালামাল পুড়ে যায়। এ সময় আশপাশের মানুষ ভাঙচুর এবং অগ্নিসংযোগের শব্দ শুনে এগিয়ে আসেন এবং আত্মচিৎকার শুরু করেন। এ সময় দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাব এলাকার জাকির হোসেন নামের এক প্রভাবশালী সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিজ্ঞ নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে। এর আগে, মন্দিরে হামলা ভাঙচুর এবং ভয়-ভীতির হুমকি দিয়েছিলেন জাকির হোসেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে মন্দিরে সশস্ত্র হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা নেক্কার জনক। এ ঘটনার পর থেকে শাওঘাত ঋষিপারা এলাকার হিন্দু সমাজের মানুষ চরম আতঙ্কে রয়েছেন। মন্দিরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ জাকির হোসেনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন, সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়েছেন। মন্দিরের থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জমি নিয়ে বিরুদ্ধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট

আপডেট সময় : 05:13:06 pm, Monday, 23 February 2026