Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি

রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫

  • Reporter Name
  • আপডেট সময় : 03:46:40 pm, Wednesday, 18 February 2026
  • 38 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে একটি ওয়েরআর নেইল (তার ও পেরেক) কারখানায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা কারখানার ম্যানেজার ও ফোরম্যানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ ২০ লক্ষাধিক টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
​মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দাউদপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় ‘বি.এল.ও ওয়েরআর নেইল ইন্ডাস্ট্রিজ’ নামক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার মালিক মোনোয়ার হোসেন (অপু) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয় ।

এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী বেলায়েত আকন্দ,সজলের ও কাজলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় প্রবেশ করে। এর আগে তারা কারখানা মালিকের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
​হামলাকারীরা কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় কারখানার ম্যানেজার অলিউল্লাহ (২৪) বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আত্মরক্ষার চেষ্টায় অলিউল্লাহর বাম হাত ভেঙে যায় এবং পায়ের উরুতে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রোডাকশন ফোরম্যান জুলহাসকেও (৫০) পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মালিক জানান, সন্ত্রাসীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে। এরপর তারা ট্রাক নিয়ে এসে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার সম্পদ লুট করে সটকে পড়ে হামলাকারীরা। যাওয়ার সময় তারা শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সবজেল জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি

রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫

আপডেট সময় : 03:46:40 pm, Wednesday, 18 February 2026