Dhaka , Wednesday, 13 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন জাজিরা থানার ওসি সালেহ্ আহাম্মদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত বায়জিদে রাজু হত্যাকাণ্ড ও শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলায় ৬ আসামি গ্রেফতার, বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য কলমাকান্দায় জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেললাইন; এবার পরিদর্শনে আসছেন ডেপুটি স্পিকার, রেল প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক সীমান্তে বাক-বিতণ্ডা ও উত্তেজনা: বিজিবির হস্তক্ষেপে বড় সংঘাত থেকে রক্ষা রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের যুগপুর্তি উপলক্ষে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় ফার্মেসিতে অভিযান: জরিমানা ৪৭ হাজার চট্টগ্রামের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়া হবে:- মেয়র ডা. শাহাদাত কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী:- প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা চট্টগ্রাম কারাগারে সাক্ষাৎ হবে আরও সহজ, চালু হচ্ছে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী:- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি গাজীপুরে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

রুপগঞ্জ পূর্বাচলে কুড়িল-কাঞ্চন সড়কে সিএনজি চালকদের অবরোধ বিক্ষোভ- দুই পুলিশ আহত

  • Reporter Name
  • আপডেট সময় : 10:32:32 pm, Wednesday, 5 March 2025
  • 245 বার পড়া হয়েছে

রুপগঞ্জ পূর্বাচলে কুড়িল-কাঞ্চন সড়কে সিএনজি চালকদের অবরোধ বিক্ষোভ- দুই পুলিশ আহত

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
 
পূর্বাচল উপশহরের ৩’শ ফুট সড়ক নামে পরিচিত কাঞ্চন-কুড়িল সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবী ও তাদের মারধরের প্রতিবাদে গতকাল ৫মার্চ বুধবার কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সিএনজি চালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। এ ঘটনায় পুলিশের এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়া আহত হয়েছে। বিকেল ৩টায় সড়কে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক হয়। 
সিএনজি চালকরা জানায়, গত কয়েক দিন ধরে পূর্বাচল ৩’শ ফুট সড়ক নামে পরিচিত কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলকারী বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব হাসান ও জাহিদ হাসান নামের দুই যুবক সিএনজি চালকদের কাছে প্রতি মাসে ৩হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। গত ১মার্চ কুড়িল এলাকায় তাদের দাবীকৃত চাঁদার টাকা সিএনজি চালকরা দিতে অস্বীকার জানালে রাকিব হাসান ও জিহাদ হাসানের নেতৃত্বে ১০/১৫ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮জন সিএনজি চালকদের মারধর ও তাদের সিএনজি ভাংচুর করে। বিষয়টি তারা ভুলতা-কুড়িল সড়কের বিআরটিসির দায়িত্বশীল কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি।   
 ৫মার্চ বুধবার কুড়িল এলাকায় সকাল থেকে রাকিব হাসান ও জিহাদ হাসানের নিয়োজিত যুবকরা সিএনজি চালকদের কাছে ফের চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চঁদার টাকা দিতে অস্বীকার করায় আবারো ৩/৪জন সিএনজি চালককে মারধর ও তাদের সিএনজি ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১টার দিকে চালকরা সিএনজি বন্ধ করে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। ওই সড়কে চলাচলকারী বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়।  
 খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। বিআরটিসি বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য পুলিশ মোবাইলে ভিডিও ধারণ করে। এসময় সিএনজি চালকরা পুলিশের উপর হামলা করে। হামলায় এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়া আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিএনজি চালকদের হামলায় আহত পূর্বাচল চায়না পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু ছাইম বলেন, গাড়ী থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে পুলিশের সঙ্গে সিএনজি চালকদের মধ্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তখন তাদের কেউ কেউ পুলিশের উপর চড়াও হয়। 
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, কাঞ্চন-কুড়িল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত

রুপগঞ্জ পূর্বাচলে কুড়িল-কাঞ্চন সড়কে সিএনজি চালকদের অবরোধ বিক্ষোভ- দুই পুলিশ আহত

আপডেট সময় : 10:32:32 pm, Wednesday, 5 March 2025