Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:46:42 pm, Sunday, 16 August 2026
  • 8 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার,

কক্সবাজারের রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজল।

(১৬ আগস্ট) রবিবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার ঐতিহাসিক জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহের মূল কর্মসূচির শুভ সূচনা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য কাজল।

দিঘীর ঘাটে পোনা মাছ অবমুক্তকালে সংসদ কাজল বলেন, “মৎস্য সম্পদ আমাদের দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদার অন্যতম প্রধান ভিত্তি। রূপালি মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে পুরোপুরি স্বনির্ভর করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। রামু কক্সবাজারের মতো উপকূলীয় অঞ্চলে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদসহ প্রশাসনের কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

উদ্বোধনী কার্যক্রমের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহের পুরো সময়জুড়ে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষে উদ্বুদ্ধ করতে উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

পরবর্তীতে সংসদ কাজল রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ

রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল

আপডেট সময় : 06:46:42 pm, Sunday, 16 August 2026