Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুতে ওয়ার্ল্ড ভিশন ও আইডাব্লিউ প্রকল্পের অগ্রগতি অবহিতকরন শিখনসভা সম্পন্ন 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:57:09 pm, Friday, 18 April 2025
  • 194 বার পড়া হয়েছে

রামুতে ওয়ার্ল্ড ভিশন ও আইডাব্লিউ প্রকল্পের অগ্রগতি অবহিতকরন শিখনসভা সম্পন্ন 

নুর মোহাম্মদ, কক্সবাজার
রামু উপজেলা  বাঁকখালী কনফারেন্স হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আই ডাব্লিউ আর প্রকল্পের ২য় বছরের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা অনুষ্টিত হয়। জনাব রোনাল্ড প্রবির চিচিম, সিনিয়র ম্যানেজার, কক্সবাজার এসিও এর  সভাপতিত্বে কর্মশালাটি শুরু হয়। 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, ওয়ার্ল্ড ভিশন’র প্রোগাম কোঅর্ডিনেটর জাপান’র ইউজিন লি। কর্মশালায় ৪টি কর্ম এলাকার চেয়ারম্যন, শিক্ষক ও ছাত্র-ছাত্রীর প্রতিনিধি, ধর্মীয় নেতা, ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।  স্বাগত বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার ইউজিন লী। 
কর্মশালায় প্রকল্পের এক বছরের অগ্রগতি, চ্যালেঞ্জ, বেস্ট প্রাকটিস ও শিখন সমূহ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট কোঅর্ডিনেটর, আই ডাব্লিউ আর প্রকল্প। 
অতি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ প্রদান, কারিগরি সহযোগিতা ও আর্থিক সহয়তার মাধ্যমে আত্মনির্ভরশীল করে জীবন মান উন্নয়ন করার জন্য ধন্যবাদ জানান। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কৃষিবিদ সমবায় সমিতির নেতৃবৃন্দ ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারীগন প্রকল্পের চলমান কর্মকান্ডের উপর  তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
প্রকল্পটি রামু উপজেলার ৪টি ইউনিয়নের -ফতেখারকুল, জোয়ারিনালা, গর্জনিয়া ও কচ্চপিয়া- ৩০টি গ্রামে কাজ করছে। 
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো রামু উপজেলার ৪টি ইউনিয়নের  লক্ষবস্তু গ্রামে শিশুসহ দরিদ্র পরিবারের জন্য নিরাপদ পানি ও স্যানেটারি ল্যাট্রিনের প্রবেশাধিকার নিশ্চত করে পানি ও স্যানিটেশন পরিস্থিতির উন্নতি সাধন করা।
প্রকল্পটি ১লা মে ২০২৪ইং হতে মার্চ, ২৫ পর্যন্ত ৪টি ইউনিয়নের ৩০ টি গ্রামে মোট ৪০টি পানির উৎস -ডিপ টিউবয়েল-১৬ টি শ্যালো টিউবয়েল-১২ টি ও ডিপ টিউবয়েল উইথ সাব মার্সেবল পাম্প-১২ টি- স্থাপন করেছেন। 
যেখানে সরাসরি ৯১৮টি পরিবারের ৪৫১১ জন জনগন নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। ২০ টি কমিউনিটি টয়লেট স্থাপন করেছেন যেখানে সরাসরি ১৫৬ টি পরিবারের ৭৪৭ জন লোক উন্নত স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন। তাছাড়াও প্রকল্পটি কর্মএলাকার মধ্যে ২০টি হাই স্কুল ও মাদ্রাসায় ওয়াস কার্যক্রম বাস্থবায়ন করছেন। এই বছরে ২ টি ওয়াস বøক, ২ টি স্কুল টয়লেট ও ৩ টি লেট্রিন রিনোভেসন, ৬ টি হ্যান্ড ওয়াসিং ষ্টেশন স্থাপন, ৪ টি ডিপটিউবয়েল স্থাপন করেছেন। যেখানে মোট ১৭ টি প্রতিষ্টানের ১০০৮৬ জন ছাত্র-ছাত্রী সরাসরি নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন।
প্রকল্পটি গত ১ বছরে স্বাস্থবিধি ও আচরনের উন্নয়নের জন্য নানাবিধ কার্যক্রম সম্পুর্ন করেছেন। স্বাস্থ্য সর্ম্পকিত জন সচেতনতামূলক সেশন, পোষ্টার লিফলেট বিতরন, দিবস উৎযাপন, বিভিন্ন ষ্টেকহোল্ডারদের সহিত এডভোকেসি মিটিং ইত্যাদি। প্রকল্পের ২য় বছরে সর্বমোট ৩৯৪৫০ জন জনসংখ্যা প্রত্যক্ষভাবে এই প্রকল্পের  সংগে যুক্ত হয়েছেন। 
সর্বোপরি প্রকল্পটি রামু উপজেলার ৪ টি ইউনিয়নে পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

রামুতে ওয়ার্ল্ড ভিশন ও আইডাব্লিউ প্রকল্পের অগ্রগতি অবহিতকরন শিখনসভা সম্পন্ন 

আপডেট সময় : 07:57:09 pm, Friday, 18 April 2025