Dhaka , Wednesday, 19 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী

রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:51:41 pm, Wednesday, 11 March 2026
  • 106 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার:

​কক্সবাজারের রামুতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত ৬ বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতকে অক্ষত অবস্থায় দক্ষিণ মিঠাছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহরণের পর চিরুনি অভিযান চালিয়ে সাড়ে ৫ ঘণ্টার মধ্যে অপহরণকারী নূর হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দিবাগত রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একটি ফোন কল আসে রামু থানায়।

সংবাদদাত্রী কহিনুর আক্তার (৩০) জানান, তিনি একজন দিনমজুর। প্রতিদিনের মতো সন্তানদের ঘরে রেখে তিনি বনে কাঠ কাটতে গিয়েছিলেন।

সেই সুযোগে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ছোট ছেলে ইয়াছিন আরাফাতকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করতে থাকে।

​খবর পাওয়া মাত্রই রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুল ইসলাম ভুইয়া-র নেতৃত্বে অভিযানে নামে পুলিশ।

এলাকায় দায়িত্বরত মোবাইল-৫ (৩) টিমের এএসআই মোঃ আশেকুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সারা রাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

​অবশেষে ১১ মার্চ ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া সুইচ গেট এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

এসময় হাতেনাতে গ্রেফতার করা হয় অপহরণকারীকে তিনি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের
চেইন্দা, ঘোনারপাড়া এলাকার মৃত মোঃ হানিফ’র পুত্র নূর হোসেন (৪৫)।

​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত নূর হোসেন ভিকটিমের দূর সম্পর্কের চাচা। ভিকটিমের বাবার সঙ্গে আসামির দীর্ঘদিনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। সেই পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবেই তিনি শিশুটিকে অপহরণ করেছিলেন।

​উদ্ধারকৃত শিশু ইয়াছিন আরাফাতকে বর্তমানে তার মা কহিনুর আক্তারের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রামু থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাদীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই

রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার

আপডেট সময় : 04:51:41 pm, Wednesday, 11 March 2026