Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:47:35 am, Tuesday, 17 March 2026
  • 122 বার পড়া হয়েছে

‎লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
‎
‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুলের উপর হামলা, ভাঙচুর ও পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে আজ সোমবার (১৬ মার্চ) বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
‎
‎এলাকাবাসী জানান,গতকাল রোববার (১৫ মার্চ) একদল দুর্বৃত্ত ১০ নং ভাটরা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ গত শুক্রবার (১৩ মার্চ) ইফতার মাহফিল করার সূত্রধরে চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুলের কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং পরে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
‎
‎এর প্রতিবাদে আজ ভাটরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভাটরা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। একটি জনপ্রতিনিধির কার্যালয়ে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দেওয়া স্থানীয় জনগণের সেবা কার্যক্রম ব্যাহত করার শামিল। তারা বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
‎
‎প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভাটরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নাজমুল হাসান লিটন তপদার, সহ-সভাপতি ভাটরা ইউনিয়ন বিএনপি। আব্দুল আলামিন, সহ-সংগঠনিক সম্পাদক ভাটরা ইউনিয়ন বিএনপি। গোলাম সরোয়ার,ইউনিয়ন বিএনপির নেতা। ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ শেখ এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মাওলা।
‎বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
‎এ সময় ভাটরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : 11:47:35 am, Tuesday, 17 March 2026