Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:04:00 pm, Tuesday, 26 May 2026
  • 57 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও রামগঞ্জ প্রেস ক্লাবের দুইবারের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেনের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজের সামাজিক মর্যাদা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে সোমবার (২৫ মে) রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে ‘‘রামগঞ্জ কণ্ঠ’’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রোফাইল পিকচার হিসেবে সাংবাদিক ফারুক হোসেনের ছবি ব্যবহার করা হচ্ছে। উক্ত আইডি থেকে সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তি, রাজনীতিবিদ এবং খোদ ফারুক হোসেনের নামেই মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ফেসবুক আইডির কমেন্ট বক্সে উস্কানিমূলক মন্তব্য করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক ফারুক হোসেন জানান, তিনি দীর্ঘ দিন ধরে দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউএজ-এর মতো জাতীয় গণমাধ্যমে কাজ করছেন। কে বা কারা তার ছবি ব্যবহার করে এই ভুয়া আইডি চালাচ্ছে, তা নিশ্চিত হতে তিনি ব্যক্তিগতভাবে এবং শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। বার বার মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করলেও ওই আইডির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, “এই ভুয়া আইডির কারণে আমি চরমভাবে বিব্রত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। বর্তমানে ওই আইডিটি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্লক করতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় যেন আমার ওপর না আসে, সেজন্যই আমি আইনি আশ্রয় নিয়েছি।”

রামগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক ফারুক হোসেনের অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উক্ত ফেসবুক আইডির প্রকৃত মালিক শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে, একজন জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে এমন কুরুচিপূর্ণ অপপ্রচারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই সাইবার অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি

আপডেট সময় : 08:04:00 pm, Tuesday, 26 May 2026