Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজাকার – রাজাকার শ্লোগানে ইবি বঙ্গবন্ধু পরিষদ বিস্মিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:13:54 am, Tuesday, 16 July 2024
  • 138 বার পড়া হয়েছে

রাজাকার - রাজাকার শ্লোগানে ইবি বঙ্গবন্ধু পরিষদ বিস্মিত।।

ইবি প্রতিনিধি।।
   
ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘রাজাকার রাজাকার’ স্লোগানে বিস্ময় প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় -ইবি- বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার -১৬ জুলাই- সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল থেকে তুমি কে। আমি কে। রাজাকার রাজাকার ও আমরা সবাই রাজাকার শ্লোগান দেওয়ায় বঙ্গবন্ধু পরিষদ- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিস্মিত ও স্তম্ভিত। দেশের উচ্চ শিক্ষাঙ্গনের অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধিতাকারী- বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী রাজাকারদের প্রতিনিধিত্ব দাবি করে শ্লোগান দেওয়ায় আমরা ব্যথিত- ক্ষুব্ধ ও অসহনীয় মর্মবেদনা বোধ করছি।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে গতি-প্রকৃতি নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রতিষ্ঠার পর থেকেই শুধু জ্ঞানের সুদিপ্ত মশাল জ্বালানোর মাঝেই এই মহান বিদ্যাপীঠের কর্মযজ্ঞ সীমাবদ্ধ ছিল না- এর চেতনার ধারালো তরবারি চমকিত হয়েছে জাতীয় প্রয়োজনে। এরই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শিক্ষার্থী ও ২০ জন গুণী শিক্ষকের রক্তেস্নাত মাটিতে দাঁড়িয়ে তাঁদের হত্যাকারীদের প্রতিনিধিত্ব দাবি করা- যেকোন দেশপ্রেমিক মানুষের পক্ষে মেনে নেওয়া দূরুহ।
নেতৃবৃন্দ বলেন- আমরা আশাকরি আমাদের তরুন শিক্ষার্থীরা কোন কুচক্রী মহল দ্বারা প্রলুব্ধ না হয়ে লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আর জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

রাজাকার – রাজাকার শ্লোগানে ইবি বঙ্গবন্ধু পরিষদ বিস্মিত।।

আপডেট সময় : 10:13:54 am, Tuesday, 16 July 2024