Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:07:03 pm, Tuesday, 24 March 2026
  • 58 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় মধ্যরাতে সশস্ত্র সন্ত্রাসীরা ঘরে ঢুকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি ও তাঁর মা-বাবাকে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে জখম করেছে।

এতে গুলিবিদ্ধ হয়েছেন ওসমান গনি (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০)। আহত হন ওসমানের বাবা রশিদ আহমদ।

রবিবার (২২ মার্চ) মধ্যরাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ী এলাকায় তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত দু’টি গুলির খোসা উদ্ধার করেছেন।

ইঞ্জি. ওসমানের পিতা রশিদ আহমদ জানান,
দুটি মোটরসাইকেলযোগে চার যুবক এসে ঘরে ঢুকে ওসমান গনিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ওসমানের হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করেন। পরে ওসমানের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। তার মায়ের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়ারা জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজ ও বালু দাস্যুদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বালু দাস্যু, মাদক কারবারি ও চাঁদাবাজির প্রতিবাদে ওসমান গনি উপজেলা ও ইউনিয়নে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন। এসবের প্রতিবাদ করার কারণে ওসমান গনি স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হন।

শুধু তাই নয়, চাঁদাবাজ ও অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় গত ১৮ জানুয়ারি সরফভাটায় অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের স্টেজ থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে ওসমান গনি অজ্ঞান হয়ে পড়লে ওই অবস্থায় ভিকটিমকে রেখে পালিয়ে যান সন্ত্রাসীরা। পরে ঐ ঘটনায়
ওসমান গনি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ফলে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সাথে ওসমান গনির বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায়ও পূর্বের অপহরণকারী গ্রুপের সম্পৃক্ততা আছে নাকি অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ইঞ্জিনিয়ার ওসমান গনি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের ছুঁড়া গুলিতে ওসমান গনি গুলিবিদ্ধ হন। তার মায়ের পায়ে গুলি লাগে এবং বাবাও কপালে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পর থেকেই আমরা সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

ঘটনার যথেষ্ট তথ্য পেয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিছু কিছু তথ্যের ভিত্তিতে আমরা হামলাকারীদের শনাক্ত করতে পেরেছি। আজকে আমাদের সিনিয়র অফিসারগণ আসছে, তাদের নিয়ে আমরা একটি সম্বলিত অপারেশন পরিচালনা করবো।

এদিকে বিএনপি নেতা ওসমান গনি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরী।

আহত ওসমান গনির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হুমাম কাদের চৌধুরী। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এঘটনার তদন্ত করে জড়িত সবাইকে শনাক্ত করে, দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ বিকালে ওসমান গনিকে দেখতে এভার কেয়ার হাসপাতালে আসবেন বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

ক্যাপশন: সন্ত্রাসীদের গুলিতে আহত বিএনপি নেতা ওসমান গনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

আপডেট সময় : 01:07:03 pm, Tuesday, 24 March 2026