Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:04:40 pm, Monday, 6 April 2026
  • 75 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১০ এপ্রিল ২০২৬ ‘রজতজয়ন্তী উৎসব-২০২৬’ আয়োজন করা হবে। প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং চিটাগাং ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিবিএমএ)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ চত্বর ও বিভাগ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন”।
আয়োজক সূত্রে জানা যায়, রজতজয়ন্তী আয়োজনকে কেন্দ্র করে দেশে-বিদেশে অবস্থানরত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যালামনাইরা সরাসরি উপস্থিত হওয়ার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে লাইভ যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ লক্ষ্যে প্রযুক্তিগত সমন্বয় ও ভার্চুয়াল অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে বৈশ্বিক পরিসরে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব সংযোগ স্থাপন করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ড. আতিয়ার রহমান, ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ড. মো. কামাল উদ্দিন, ড. মো. গোলাম কিবরিয়া, ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং ড. মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় সভাপতি ও রজতজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ড. কাঞ্চন চাকমা।
রজতজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে, যেখানে গত ২৫ বছরে বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বর্তমানে তারা দেশ-বিদেশে চিকিৎসা, গবেষণা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয় বরং পেশাগত নেটওয়ার্কিং, গবেষণা সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
রজতজয়ন্তী উৎসবকে স্মরণীয় করে রাখতে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যার সম্পাদনায় রয়েছেন ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক সংযোগ এবং কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরা হবে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বৈজ্ঞানিক ও অভিজ্ঞতা বিনিময় পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অন্তর্ভুক্ত রয়েছে।
আয়োজক কমিটি জানায়, এ আয়োজন সফল করতে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। সম্মিলিত এই উদ্যোগের মাধ্যমে বিভাগের ২৫ বছরের পথচলা উদ্‌যাপনের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন ও আন্তর্জাতিক মানের গবেষণা সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আয়োজকরা এই উৎসবে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ

আপডেট সময় : 07:04:40 pm, Monday, 6 April 2026