Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প

  • Reporter Name
  • আপডেট সময় : 04:49:04 pm, Saturday, 9 May 2026
  • 99 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু,

রমনার বকুল তলায়  এক প্রাণবন্ত ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের নবীন ও প্রবীণ ক্যালিগ্রাফি শিল্পীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প। মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে এবং ক্যালিগ্রাফার মাহমুদুল হাসানের সভাপতিত্বে গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল।

অনুষ্ঠানে বিচারক হিসেবে  উপস্থিত ছিলেন দেশের সনামধন্য ক্যালিগ্রাফি শিল্পসংগঠন ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হোসেন এবং সহ-সভাপতি সাজু তাওহীদ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একঝাঁক প্রতিভাবান ক্যালিগ্রাফি শিল্পী তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে ক্যাম্পের প্রতিযোগিতামূলক পর্বকে করে তোলেন অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য।

অংশগ্রহণকারী শিল্পীদের কাজের মান ছিল এতটাই নিখুঁত ও নান্দনিক যে বিচারকদের বিজয়ী নির্বাচন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পরবর্তীতে প্রতিযোগীদের কাজের মান বিবেচনায় দুইটি গ্রুপে বিভক্ত করে পুরস্কৃত করা হয়। ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন রাইসুল ইসলাম, দ্বিতীয় হন তাহমিদ শেখ এবং তৃতীয় স্থান অর্জন করেন জুবায়ের আহমেদ। ‘খ’ গ্রুপে প্রথম হন ফয়েজ আহমেদ, দ্বিতীয় সাইফুল্লাহ এবং তৃতীয় হন জুনায়েদ আহমেদ।

আর্ট ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত প্রদর্শনী। প্রতিটি শিল্পীর একটি করে ক্যালিগ্রাফি পেইন্টিং পার্কে প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং আলহামদুলিল্লাহ, বেশ কিছু শিল্পকর্ম সেখানেই বিক্রী ও হয়েছে।

পুরো আয়োজনজুড়ে ছিল শিল্পী ও দর্শকদের উপচে পড়া ভিড়। সবার মুখে ছিল প্রশান্তির হাসি, আর পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য। ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল মাহমুদুল হাসানের বিশাল ক্যানভাসে সরাসরি কাজ, যেখানে তিনি নবীন শিল্পীদের জন্য রঙের ব্যবহার, কলাকৌশল এবং বড় ক্যানভাসে কাজ করার সাহসিকতা নিয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা দেন।

এছাড়াও নেটিজেনদের জন্য ছিল বিশেষ আকর্ষণ—লটারির মাধ্যমে পুরস্কার। মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের লাইভ ঘোষণাটি শেয়ার করে যারা ইনবক্স করেছিলেন, তাদের মধ্য থেকে একজনকে লাইভেই বিজয়ী ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান জানান, এই আর্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল নবীন ক্যালিগ্রাফারদের আরও উৎসাহিত করা এবং সকল শিল্পীদের একত্রে কাজ করার মাধ্যমে পারস্পরিক শেখার পরিবেশ তৈরি করা। পাশাপাশি তিনি দ্বিতীয় আর্ট ক্যাম্প আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সবশেষে, সকল অংশগ্রহণকারী ও দর্শকদের হাসিমুখে বিদায় জানানোর মধ্য দিয়ে এ সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন “তৃতীয় মাত্রা” ও “ দৈনিক আজকের বাংলা” পত্রিকার সাংবাদিক আবু কাউসার মিঠু, প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প

আপডেট সময় : 04:49:04 pm, Saturday, 9 May 2026