Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

মাদারীপুরে জেলা পরিষদের গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:32:07 am, Thursday, 25 April 2024
  • 118 বার পড়া হয়েছে

মাদারীপুরে জেলা পরিষদের গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ।।

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুর জেলা পরিষদের মালিকানাধীন গাছগুলো নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। জেলা পরিষদ
কর্তৃপক্ষ ক্রেতাদের সাথে যোগসাজশের করে কম মূল্যে এসব গাছ বিক্রি করে এমন অভিযোগ পাওয়া গেছে।
এতে পরিষদ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

জেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় ১৯টি এবং জেলা
পরিষদ ভবনের পাশের ৩টি গাছকাটার জন্য দরপত্র মাধ্যমে আহ্বান করা হয়। জেলা পরিষদ থেকে গাছকাটার
অনুমতি দেওয়া পরে গাছকাটা শুরু করেন।

গোপালপুর এলাকায় সরেজমিনে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন গাছ ব্যবসায়ী ও করাতকল মালিকদের
সঙ্গে কথা বলে জানা গেছে-এই ১৯টি গাছের বেশির ভাগই ছিল রেইনট্রি। এর মধ্যে বেশির ভাগই গাছ পরিপক্ব
। গাছগুলো বাপ্পি নামে এক ঠিকাদার ১ লাখ ৬৭ হাজার টাকায় ক্রয় করে তা আবার অন্য ব্যবসায়ীদের কাছে ৩
লাখ টাকায় বিক্রি করে দেন এবং জেলা পরিষদের ভবনের পাশের ৩টি গাছ জেলা পরিষদ বিক্রি দিয়েছে মাত্র
৪৭ হাজার টাকায়। সেই গাছই আবার ঠিকাদার বিক্রি করেছে এক লক্ষ দশ হাজার টাকায়।

গাছ কাটা শ্রমিক জয়নাল মৃধা বলেন-জেলা পরিষদের ভিতরে যে তিনটি গাছ আমাদের ঠিকাদার এক লক্ষ দশ
হাজার টাকায় কিনেছে। অথচ এই গাছ জেলা পরিষদ বিক্রি করেছে মাত্র ৪৭ হাজার টাকায়।
গোপালপুর এলাকার বাসিন্দারা বলেন-এই সড়কের বেশির ভাগ গাছের বয়স ১৫ থেকে ২০ বছর। তিনি আরও
বলেন, টাকা লুটপাটের জন্যই এত কম দামে গাছগুলো বিক্রি করা হয়েছে।

হান্নান শাহ বলেন, ছোটবেলা থেকেই এই সড়ক ধরে জেলা শহরে যাতায়াত করি। এসব গাছের বেশির ভাগই
পুরোনো। বয়স্ক প্রতিটি গাছের মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা হবে।
জেলা পরিষদের গাছ ক্রয়ের ঠিকাদার মো. বাপ্পি বলেন, আমরা টেন্ডারের মাধ্যমে গাছ ক্রয় করেছি আমাদের
এখানে কোন সমস্যা নাই। আপনারা জেলা পরিষদের সাথে কথা বলেন।
মাদারীপুর জেলা পরিষদের-ভারপ্রাপ্ত-প্রশাসনিক কর্মকর্তা বেগম লতিফা ইয়াসমিন বলেন-যোগসাজশ করে
কম মূল্যে গাছ বিক্রির অভিযোগ সঠিক নয়। দরপত্র আহ্বান করে গাছ বিক্রি করা হয়। সর্বোচ্চ দরদাতার
কাছে গাছ বিক্রি করা হয়েছে।
কমমূল্যে গাছ বিক্রির বিষয়ে জানতে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন-নিয়ম
অনুযায়ী টেন্ডার দেওয়া হয়েছে। এবং বন বিভাগ যে মূল্য নির্ধারণ করেছে সেই অনুযায়ী গাছ বিক্রি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

মাদারীপুরে জেলা পরিষদের গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ।।

আপডেট সময় : 04:32:07 am, Thursday, 25 April 2024