Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

ময়মনসিংহে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত আ’লীগ নেতার মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:08:28 am, Monday, 18 March 2024
  • 239 বার পড়া হয়েছে

ময়মনসিংহে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত আ’লীগ নেতার মৃত্যু।।

ফজলে এলাহি ঢালী

ময়মনসিংহ থেকে।।

ময়মনসিংহের তারাকান্দায় পারিবারিক বিরোধের জেরে ভাগ্নের লাঠির আঘাতে গুরুতর আহত উপজেলার কামারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.নূরুল আমিন-৪৫-ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।নিহত নূরুল আমিন উপজেলার কামারগাঁও ইউনিয়নের মো. জাবেদ আলীর ছেলে এবং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক।

সোমবার-১৮ মার্চ-সকাল সাড়ে ৫ টায় ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নূরুল আমিনের।

ভিকটিম নূরুল আমিনের পিতা জাবেদ আলী-৯০-জানান,গত ১১ মার্চ বিকাল সাড়ে ৪ টায় আমার মেয়ের জামাই নূরুল আমিন ফরায়জি-৭০-ও আমার মেয়ে আম্বিয়া খাতুন-৫০-র সাথে চলাচলের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে কথাকাটাকাটি শুরু হয়।এই ঘটনার পূর্বে আমার মেয়ে বাড়ির পিছনের অংশে ধানের জমিতে যাওয়ার রাস্তায় বেড়া স্থাপন করে আমার ছেলে নূরুল আমিনকে এদিক দিয়ে যেতে নিষেধ করে।নূরুল আমিন এ সময় প্রতিবাদ করে এবং কেন বেড়া দিয়েছে এই কারণ জিজ্ঞেস করলে ঘটনাস্থলে উপস্থিত আমার নাতি আশিক মিয়া-২৫-উত্তেজিত হয়ে পাশে থাকা বাগানের চারাগাছ কেটে ফেলতে থাকে।এক পর্যায়ে আমার নাতি লাঠি দিয়ে আমার ছেলেকে এলোপাথারি পিটাতে শুরু করে।তখন আমার ছেলের বউ এবং আমি বাঁধা দিতে গেলে আমাদের উভয়কেই গুরুতরভাবে আহত করে মেয়ের জামাই নূরুল আমিন,মেয়ে আম্বিয়া খাতুন ও নাতিন আশিক মিয়া।এ সময় গুরুতর আহত আবস্থায় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখানে আমার ছেলে নূরুল আমিনের অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকৎসকরা ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে রেফার করেন ।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মার্চ সকাল সাড়ে ৫ টায় মারা যায় নূরুল আমিন।

এ বিষয়ে কামারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাঈমুর রহমান উজ্জ্বল জানান,আশিক মিয়া এলাকায় উগ্র মেজাজ নিয়ে চলাফেরা করে ।সে কাউকে পরোয়া করেনা।নূরুল আমিনের মৃত্যুর পর আশিক মিয়া মোবাইল ফোনে আমাকেউ হুমকি দেয়।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত তারাকান্দা থানা অফিসার ইনচার্জ-ওসি তদন্ত-রফিকুল ইসলাম বলেন-নূরুল আমিনকে পিটিয়ে আহত করার ঘটনায় আশিক মিয়া-২৫-তার পিতা নূরুল আমিন ফরায়জি-৭০-এবং মা আম্বিয়া খাতুন-৫০-কে আসামী করে নিহত নূরুল আমিনের স্ত্রী শবনম আক্তার বিগত ১৬ মার্চ থানায় জিআর মামলানং-১৬ দায়ের করেন।এদিকে ১৮ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিনের মৃত্যুর সংবাদে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।বিষয়টিকে আইনগতভাবে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্তকাজ পরিচালনা করছে তারাকান্দা থানা পুলিশের সদস্যরা।সকল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়মনাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

ময়মনসিংহে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত আ’লীগ নেতার মৃত্যু।।

আপডেট সময় : 11:08:28 am, Monday, 18 March 2024