Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:15:28 pm, Monday, 13 April 2026
  • 59 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাম্প্রতিক সময়ে সুতার দাম বৃদ্ধি পাওয়ায় বস্ত্র ও পোশাক খাতসহ টেক্সটাইল শিল্পে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এতে করে লোকসানের মুখে রয়েছেন শিল্প মালিকরা। বন্ধের পথে অনেক কলকারখানা। হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শ্রমিকরা । অনেক স্থানে তাঁতিরা বেকার হয়ে পড়ছেন।

স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাটি একটি শিল্প এলাকা হিসেবে পরিচিত। এখানে ছোট-বড় সব মিলিয়ে প্রায় আড়াই হাজারেরও বেশি কল কারখানা রয়েছে। এসব কল কারখানায় সুতা থেকে কাপড় তৈরি হয়ে বাজারজাতকরণ পর্যন্ত কার্যক্রম চলে। আর এসব খাতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ শ্রমিক কর্মচারী কাজ করেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকট, যোগাযোগ ব্যবস্থা না থাকাসহ নানা কারণে বিশ্ববাজারে সংকট দেখা দিয়েছে। আর এই কারণেই বাংলাদেশে সুতার দাম বেড়ে শিল্পখাতে প্রভাব পড়েছে। বেশি দামে সুতা ক্রয় গিয়ে লোকসানের মুখে রয়েছেন এখানকার শিল্প কলকারখানার মালিকরা। অনেকেই শিল্প কলকারখানার অর্ধেক অংশ বন্ধ করে দিয়েছেন। শ্রমিক কর্মচারীদের চিন্তা করে লোকসান গুনেই অনেকে কারখানা চালাচ্ছেন।

শিল্প মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সুতার দাম ব্যাপক হারে বেড়েছে, যা দেশের বস্ত্র ও পোশাক শিল্পে বড় সংকট তৈরি করেছে। নারায়ণগঞ্জের টানবাজারসহ বিভিন্ন স্থানে প্রতি পাউন্ড সুতার দাম ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে । মূলত আন্তর্জাতিক বাজারে তুলা ও কাঁচামালের দাম বৃদ্ধি, জ্বালানি খরচ বাড়া এবং বৈশ্বিক অস্থিরতার কারণে এই ঊর্ধ্বগতি । পরিবহন ও জ্বালানি খরচ: আন্তর্জাতিক পর্যায়ে অস্থিরতার কারণে পরিবহন খরচ বেড়েছে। সুতার দাম বাড়লেও কাপড়ের দাম সেভাবে না বাড়ায় তাঁতশিল্প ও ছোট কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে।

শ্রমিকরা জানান, তারা বর্তমানে অতি কষ্টের জীবন যাপন করছেন। ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এতে করে উৎপাদন অর্ধেক অংশে চলে এসেছে। ফলে শ্রমিকরা মজুরিও পাচ্ছেন কম। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এ সময়ে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে শিল্পখাত অচল হয়ে পড়বে বেকার হবে শ্রমিকরা।

কাঞ্চন এলাকার রুপা টেক্সটাইল মিলসের‌ মালিক মোঃ খলিল শিকদার জানান, স্থানীয় তাঁতিদের পাশাপাশি সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার তাঁতীরা আমাদের টেক্সটাইল নিলে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। সারা বছরই মিলটি চালিয়ে রাখতে হয়। শীতের সিজনে টেক্সটাইলে তৈরি চাদর বিক্রি করে থাকি। এবার যে হারে সুতার দাম বেড়েছে উৎপাদন করতে গিয়ে খরচ অনেক বেড়েছে। ওই হিসেবে চাদরের দাম হয়তো আমরা কম পাব। তারপরেও তাঁতিদের চিন্তা মাথায় রেখে টেক্সটাইল চালিয়ে যাচ্ছি। সরকারের কাছে সুতার দাম কমানোর দাবি জানান তিনি।

তারাবো এলাকার টেক্সটাইল ব্যবসায়ী শরীফ আহমেদ লিটন বলেন, মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাব আমাদের টেক্সটাইল শিল্পসহ সকল কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানে পড়েছে। আমাদেরকে এখন লোকসান দিয়ে কারখানা চালাতে হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য আগে থেকেই চিন্তা ভাবনা করে এবং এই টেক্সটাইল শিল্পকে বাঁচিয়ে রাখতে সুতার দাম কমিয়ে আনতে হবে এবং বাজারে সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

গাউছিয়া মার্কেটের পাইকারি কাপড় ব্যবসায়ী কবির হোসেন বলেন, বর্তমানে শাড়ি কাপড়সহ অন্যান্য কাপড়ের কিছুটা দাম বাড়াচ্ছেন প্রতিষ্ঠানগুলো। ওই হিসেবে ক্রেতারা দাম বাড়িয়ে ক্রয় করছেন না। পূর্বের দামে বিক্রি করাই বর্তমানে কষ্ট হয়ে পড়ছে। এতে বুঝা যায় সুতার প্রভাব কাপড়ের বাজারে পড়েছে। এ বিষয়ে সরকারকে নজর দিতে হবে বলে তিনি মনে করেন।

গ্রে কাপড় ব্যবসায়ী মাহমুদুল্লাহ বলেন, সুতার দাম বৃদ্ধি হওয়ায় হঠাৎ করে কাপড়ের মূল্য বেড়ে যাওয়ায় কাপড় ক্রয় করতে তারা সাহস পাচ্ছেন না। কারণ বেশি দিয়ে ক্রয় করে বেশি দামে বিক্রি করতে তাদের হিমশিম খেতে হয়। তাই বাজার দর স্বাভাবিক রাখার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বেই এর প্রভাব পড়েছে। জ্বালানি তেল স্বল্পতাসহ নানা কারণে জিনিসপত্রের দাম অনেকটা বেড়েছে। তার মধ্যে আমাদের দেশে সুতার উপর প্রভাব পড়েছে। আর এই প্রভাবকে কম্প্রোমাইজ করতে হবে। তবে যেহেতু রূপগঞ্জ থেকে শিল্প এলাকা। সুতার দাম বৃদ্ধিতে এই শিল্প প্রতিষ্ঠানে প্রভাব পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা

আপডেট সময় : 04:15:28 pm, Monday, 13 April 2026