Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

মণিরামপুরে টাকা আ’ত্মসাতের জন্য ছিন’তাই’য়ের নাটক, ছি’নতাইকা’রীরা ৭জন আ’টক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:48:30 pm, Wednesday, 18 June 2025
  • 196 বার পড়া হয়েছে

বিএম সাব্বির হাসান,

যশোরের মণিরামপুরে প্রাইভেট কার আটকে হামলা চালিয়ে মোবাইল ব্যাংকিং সেবা নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি সাজানো নাটক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে ছিনতাই হওয়া ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে যশোরের পুলিশ সুপারের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ৫৫ লাখ টাকা নয়, প্রাইভেট কার চালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নগদের যশোর কার্যালয়ের হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। রাতেই পুলিশ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু ও চাপাতি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন নগদের টাকা বহনকারী প্রাইভেট কারের চালক যশোর পোস্ট অফিসপাড়ার ইউসুফ আলী সাজু, ঝিকরগাছা উপজেলার দিগদানা এলাকার রনি গাজী, ইমদাদুল গাজী, নাসিম গাজী, সোহেল রানা, সুজন ইসলাম ও খোষাল নগর এলাকার সাগর হোসেন।
পুলিশ বলছে, গতকাল সকালে নগদের পরিবেশক রবিউল ইসলাম একটি প্রাইভেট কারযোগে যশোর থেকে মণিরামপুরে যাওয়ার সময় কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে পেছনের দিক থেকে দুটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা আসামিরা প্রাইভেট কারের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেল থেকে নেমে প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে। তখন তারা চাপাতি দিয়ে প্রাইভেট কারে অবস্থান করা নগদের পরিবেশককে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ব্যাগভর্তি ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় রবিউল ইসলাম জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে ঘটনা পুলিশকে জানান। খবর পেয়ে মণিরামপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে। তখন পুলিশ ঘটনার আগে ও পরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে ধরা পড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের সূত্র ধরে ঝিকরগাছার খোষালনগর গ্রাম হতে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর সাগর হোসেন ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও তথ্য দেন। পুলিশ অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপারের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী সাজুর পরামর্শে সুজন, সাগর, রনি ও সোহেল রানা মোটরসাইকেলযোগে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। আসামিদের দেওয়া তথ্যের সূত্র ধরে ঝিকরগাছা থানার দিগদানা গ্রামের ইমদাদুল গাজীর হেফাজত থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং অপর আসামি সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও লুট করা টাকা বহনকারী একটি ব্যাগ জব্দ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

মণিরামপুরে টাকা আ’ত্মসাতের জন্য ছিন’তাই’য়ের নাটক, ছি’নতাইকা’রীরা ৭জন আ’টক

আপডেট সময় : 08:48:30 pm, Wednesday, 18 June 2025