Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা:- ডিসি জাহিদ বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

ভোলার পূর্ব ইলিশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা সমর্থকদের হামলা ॥ আহত-১৩

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:28 am, Monday, 27 December 2021
  • 256 বার পড়া হয়েছে

ভোলার পূর্ব ইলিশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা সমর্থকদের হামলা ॥ আহত-১৩

হোসাইন রুবেল, ভোলা ॥

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ছোটন নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। ছোটনের নির্বাচনী প্রচার-প্রচারনায় দফায় দফায় বাঁধা, হামলা, নির্বাচনী মাইক ভাংচুর ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোহরাওয়ার্দীর বিরুদ্ধে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৩, ৫ ও ৭নং ওয়ার্ডে নৌকা প্রতীকের সর্মথকরা আনারস প্রতীকের কর্মী সমর্থকদের উপর এ হামলা চালায়। এতে নারীসহ প্রায় ১৩জন আহত হয়েছেন। আহতরা হলেন, নাহিদ, অপু, আরিফ, বিলকিস, ইতি, হ্যাপি, সুজন, শাহিন, জুয়েলসহ প্রায় ১৩জন। তাদের মধ্যে গুরুতর জখম অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন নাহিদ, অপু, আরিফ।
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন অভিযোগ করে বলেন, গত ৩-৪ দিন যাবৎ নৌকা প্রার্থীর ইন্দনে তার সমর্থকরা আমার কর্মীদের নানাভাবে ঝামেলা করতেছে। দুই দিন আগেও আমার প্রচারনার মাইক ভেঙে ফেলেছে। শুক্রবার রাতে নৌকা প্রতীকের সমর্থকরা আমার নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলে ও বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে আমার নির্বাচনী কার্যালয়ের সামনে এসে নানা রকম হুমকিমূলক ¯ে¬াগান দেয়। শনিবার সকাল ৯টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাদাপোল এলাকায় আমার স্ত্রী ও বোনরা মিলে প্রচারনায় নামেন, তখন নৌকা প্রার্থীর ভাই মাদক ব্যবসায়ী মোসলেউদ্দিন ও হারুনসহ একাধিক লোক তাদের প্রচারনায় বাঁধা দেন এবং আমার সকল পোষ্টার ছিরে ফেলেন। অন্য দিকে সকাল ১১.৩০ এর দিকে ৫ ও ৭নং ওয়ার্ডে আমার ছোট ভাইসহ কর্মীরা প্রচারনা চলাকালে নৌকার ক্যাডার বাহিনীরা আমার ছোট ভাইসহ কর্মীদের উপর হামলা চালায়। এতে আমাদের ১৩ জন লোক আহত হয়। তার মধ্যে ৩জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছেন।
ছোটন আরও বলেন, বনি আমিন পিন্টু নামে আ’লীগের এক কর্মী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পিন্টুর আত্মীয়-স্বজনরা সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। অথচ নৌকা প্রতীকের প্রার্থী সরোয়ার্দ্দী ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত পিন্টুকে নাকি আমার লোকজন পিটিয়ে আহত করেছে। আমি এ ধরনের মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচারের নিন্দা জানাই। ও পিন্টুর দ্রুত সুস্থতা কামনা করছি। আগামী ৫ জানুয়ারি নির্বাচন বিষয়ে ছোটন বলেন, নির্বাচনী হাওয়া শুরু না হতেই নৌকার প্রার্থী যেভাবে আমার সমর্থক ও পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমি ও আমার ইলিশা সাধারণ জনগণসহ পরিবারকে রক্ষা করার জন্য নির্বাচন কমিশন, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন দাবি করছি।
এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাই ও কর্মী সর্মথকদের উপর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর যে অভিযোগ করেন তা স¤পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। ইউনিয়নে এমন কোন ঘটনায় ঘটেনি। সকালে আমার কর্মীরা এলাকায় নির্বাচনী পোষ্টার লাগাতে গেলে সেখানে আমার কর্মীদের উপর তারা হঠাৎ হামলা চালায়। এতে আমার এক জন কর্মী গুরুতর আহত হয়।
আর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পূর্ব ইলিশায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এই নির্বাচনে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. সোহরাওয়ার্দী।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা।

ভোলার পূর্ব ইলিশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা সমর্থকদের হামলা ॥ আহত-১৩

আপডেট সময় : 12:39:28 am, Monday, 27 December 2021