Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:42:40 pm, Friday, 20 February 2026
  • 137 বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণধার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী ফোরামের পক্ষে প্রেরিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়। এতে স্বাক্ষর করেন— চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধূরী ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মো. শফিকুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশে যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের রায়ে বিপুল বিজয় অর্জন করেছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই ঐতিহাসিক বিজয়ের জন্য দলটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী নবনির্বাচিত জননেতা তারেক রহমানকে এবং দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
বিবৃতিতে আরও বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক স্থাপিত হল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে দেশবাসী তাদের ভোটের অধিকার নিশ্চিত করেছে এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে দূরদর্শী, উদার ও উন্নয়নমুখী রাজনীতির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়েছে, তা-ই এই বিপুল বিজয়ের মূলমন্ত্র।’
ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি, শিক্ষার আধুনিকায়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থা, বিশেষত উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা প্রসারে কার্যকর ভূমিকা রাখবে নতুন সরকার।’
সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ‘সরকার দলমত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সংরক্ষণ ও দেশের সামগ্রিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করবে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ জাতিতে পরিণত করতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সবসময় গঠনমূলক ভূমিকা পালন করবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা

আপডেট সময় : 02:42:40 pm, Friday, 20 February 2026