Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অবিস্মরণীয় :- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:16:05 pm, Monday, 2 February 2026
  • 234 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজ বা দেশের উন্নয়ন সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গার্মেন্টস শিল্পের প্রসারের মাধ্যমে লক্ষ লক্ষ নারী কর্মসংস্থান পেয়েছে, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। নারীর শিক্ষা বিস্তার ও ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অবিস্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যজনক যে, একটি দল নারীদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি একটি দলের আমিরের সোশাল মিডিয়া পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা করে জঘন্য শব্দ ব্যবহার করা হয়েছে। তারা মনে করেন না যে নারীরা নেতৃত্বে আসা উচিত। এটি নারীদের অধিকারের প্রতি সরাসরি আঘাত। আমরা এই ধরনের মধ্যযুগীয় মানসিকতার তীব্র নিন্দা করি এবং নারীদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

তিনি রবিবার (২ ফেব্রুয়ারী) হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় এবং হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে বেগম খালেদা জিয়া নারীর শিক্ষা বিস্তার এবং ক্ষমতায়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সরকারের আমলে মাধ্যমিক স্তরে মেয়েদের জন্য স্টাইপেন্ড প্রোগ্রাম চালু হয়, যা গ্রামীণ এলাকায় নারীশিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এছাড়া, সরকারি চাকরি, শিক্ষা এবং পুলিশ বিভাগে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যবস্থা নেন তিনি। বেগম খালেদা জিয়ার এই অবদানগুলো বাংলাদেশের নারীদের জীবনে একটি নীরব বিপ্লব ঘটিয়েছে, যা আজও অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তোমরা শুধু পড়াশোনায় নয়, ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমেও অংশগ্রহণ করে নিজেদের সার্বিক বিকাশ ঘটাও। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা খাতে আরও বিনিয়োগ করে নগরবাসীদের জন্য উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করবে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের পিছিয়ে পড়া চলবেনা। শিক্ষা, চিকিৎসা, রাজনীতিসহ সব জায়গায় বেগম খালেদা জিয়ার মতো আমাদের মেয়েদের নেতৃত্ব দিতে হবে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকলা সেন, ছাত্রনেতা জহির উদ্দিন বাবর প্রমুখ।

ছবির ক্যাপশন: মেয়র ডা. শাহাদাত হোসেন হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অবিস্মরণীয় :- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:16:05 pm, Monday, 2 February 2026