Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতের সাথে নতজানু নীতি পরিহার ও বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী বরিশাল বাসদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:47:20 am, Saturday, 24 August 2024
  • 160 বার পড়া হয়েছে

ভারতের সাথে নতজানু নীতি পরিহার ও বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী বরিশাল বাসদের।।

আরিফ আহমেদ
বরিশাল প্রতিনিধি।। 
ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে নতজানু নীতি পরিহার করার আহ্বান জানিয়ে বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী জানিয়েছে বরিশাল বাসদ নেতৃবৃন্দ। পাশাপাশি পানিবন্দী মানুষকে দ্রুত উদ্ধার-পর্যাপ্ত ত্রাণ ও পূর্নবাসনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। ২৪ আগস্ট শনিবার অশ্বিনী কুমার টাউনহলের  সামনে অনুষ্ঠিত বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী।  তিনি আরো বলেন- বন্যার্তদের রাষ্ট্রীয় উদ্যোগে অতিদ্রুত উদ্ধার কাজ শুরু করে গণ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সাথে সাথে বন্যা কবলিত এলাকাগুলো চিহ্নিত করে ‘উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করে দীর্ঘমেয়াদি কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এসময় ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করার আহ্বান জানিয়ে অন্যান্য বক্তারা বলেন- বাংলাদেশ-ভারতকে যুক্ত করে ৫৪টি নদী বয়ে চলছে। ১৯৬৬ সালের আন্তর্জাতিক নদী আইন নীতিমালা অনুযায়ী নদীতে বাঁধ দেয়া যায় না। অথচ ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রকৃতির গতিকে রোধ করেছে বাঁধের মাধ্যমে। এবারেও কোন পূর্বাভাস ছাড়া বাঁধের গেট খুলে দেয়ার কারণে এই ভয়াবহ বন্যার কবলে পরেছে বাংলাদেশ। 
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারসহ আরো অনেকে। সমাবেশ পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম। 
সমাবেশে বক্তারা আরো বলেন- ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে পদত্যাগকৃত স্বৈরাচারী হাসিনা সরকার গদি রক্ষা ও ব্যক্তিগত নিরাপদ আশ্রয়ের জন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নতজানু নীতিমালা গ্রহণ করেছিল। জনগণ প্রত্যাশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। এসময় ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করার আহ্বান জানান বক্তারা। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ভারতের সাথে নতজানু নীতি পরিহার ও বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী বরিশাল বাসদের।।

আপডেট সময় : 11:47:20 am, Saturday, 24 August 2024