Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 01:12:00 pm, Sunday, 26 April 2026
  • 24 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

প্রতিবছর বর্ষা এলেই শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য মানুষ। তবে এখনো বর্ষা পুরোপুরি শুরু না হওয়ায় বড় ধরনের ভাঙন শুরু হয়নি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভাঙন শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চায় সরকার। ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়, মানুষের জীবন ও বসতভিটা রক্ষাই যে প্রধান লক্ষ্য, সেই বার্তাই দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে জাজিরায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি বলেন, ভাঙন রোধে ব্যয় কত হচ্ছে সেটি বড় বিষয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের জীবন ও বসতি রক্ষা করা।

তিনি আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামীতে বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হচ্ছে বলে জানা গেছে।

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করে বলেন, স্থায়ী সমাধান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : 01:12:00 pm, Sunday, 26 April 2026