Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ।

ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:19:04 pm, Saturday, 16 May 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইতিহাস সৃষ্টির জন্য জন্ম নেওয়া এক মহান নেতা। বাংলাদেশের প্রতি তার মমত্ববোধ, সততা এবং দেশপ্রেম চিরকাল প্রতিটি নাগরিকের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, বরং যুদ্ধবিধ্বস্ত এক জাতিকে পুনর্গঠন করে আধুনিক বাংলাদেশের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। তার জীবন ও আদর্শ ছিল সম্পূর্ণভাবে দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গীকৃত।

শুক্রবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ, মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়উর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন— ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে তার যে আত্মিক টান ছিল, তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, দেশকে স্বনির্ভর করা এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’—এর কালজয়ী দর্শন উপহার দিয়ে আমাদের আত্মপরিচয় সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ‘সবার আগে বাংলাদেশ’— এই চেতনাকে ধারণ করেই আজ দেশের আপামর জনতা ঐক্যবদ্ধ।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, শহীদ জিয়ার সেই মহান আদর্শকে বাস্তবায়ন করতে এবং তার অসমাপ্ত স্বপ্নপূরণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এক অভূতপূর্ব ও দুর্বার গতিতে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার সুদূরপ্রসারী পরিকল্পনা, যোগ্য নেতৃত্ব এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা আজ টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশের আশার প্রতীক। শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আবার তার হারানো গৌরব ফিরে পাচ্ছে এবং দেশ উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, দিদারুর রহমান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, যুবদল নেতা নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, ফখরুল হাসান চৌধুরী রাজু, মজিবুল হক মজু, শাহজালাল পলাশ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার মো. রাজিবুল হক বাপ্পী, আশিক মল্লিক, শওকত খান রাজুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু

ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : 05:19:04 pm, Saturday, 16 May 2026