Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

বিশ্ব স্বাস্থ্য দিবসে ঢাকায় হাম সচেতনতা ক্যাম্পেইন; শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিলো এনবিএ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:13:00 pm, Tuesday, 7 April 2026
  • 59 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা:

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজে হাম (Measles) বিষয়ে একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)। শিশুদের মধ্যে সংক্রামক রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা ও সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুরুতেই শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ আলোচনা এবং ভিজ্যুয়াল স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে হাম রোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেশনটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তামজিদ মাহমুদ সিয়াম। তিনি শিশুদের উপযোগী ভাষায় হাম রোগের লক্ষণ—যেমন জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া—এবং এর দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা দেন।
প্রেজেন্টেশনে হাম কীভাবে একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়, বিশেষ করে হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়ানোর বিষয়টি সহজভাবে তুলে ধরা হয়। পাশাপাশি টিকাদানের গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার মতো প্রতিরোধমূলক বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এ কর্মসূচিতে “প্রতিরোধই সর্বোত্তম সুরক্ষা”—এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠিত করার ওপর জোর দেওয়া হয়। সেশনের এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্ন তুলে ধরে, যার মাধ্যমে বিষয়টি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং শিশুদের আগ্রহ ও অংশগ্রহণ স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে তামজিদ মাহমুদ সিয়াম বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বর্তমানে হাম একটি পুনরুত্থানশীল ঝুঁকিপূর্ণ রোগ হিসেবে দেখা দিচ্ছে। তাই প্রতিরোধমূলক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। এনবিএ সবসময়ই একটি সচেতন, দায়িত্বশীল ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, তাদের পরিবারের মধ্যেও স্বাস্থ্য সচেতনতার ইতিবাচক প্রভাব পড়ে, যা সামগ্রিকভাবে সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বিস্তার এবং সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

বিশ্ব স্বাস্থ্য দিবসে ঢাকায় হাম সচেতনতা ক্যাম্পেইন; শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিলো এনবিএ

আপডেট সময় : 05:13:00 pm, Tuesday, 7 April 2026