Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে ওরাও।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:17:43 am, Tuesday, 11 June 2024
  • 135 বার পড়া হয়েছে

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে ওরাও।।

জান্নাতীন নাঈম জীবন

পবিপ্রবি প্রতিনিধি।।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ।শিশু থেকে বৃদ্ধ- যুবক-যুবতী- ছাত্র-ছাত্রী কারো বিশ্বকাপ  নিয়ে উন্মাদনার কমতি নেই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের -পবিপ্রবি- শিক্ষার্থীরাও সেই উন্মাদনার বাইরে নেই। পবিপ্রবিয়ানদের বিশ্বকাপের সেই উন্মাদনার গল্পই তুলে ধরেছেন পবিপ্রবি প্রতিনিধি জান্নাতীন নাঈম জীবন-

বাংলাদেশ কে সাপোর্ট দিতে সবসময় প্রস্তুত

ক্রিকেট একটা আবেগ যা আমাদের রক্তে মিশে গেছে। ক্রিকেট শব্দটার সাথে উঠে আসে আমার দেশের নাম। হাজারো কষ্ট-ক্ষোভ- মান-অভিমান জন্মে থাকা সত্ত্বেও যখনই বাংলাদেশ মাঠে নামে তখন ই মনের অজান্তেই বলে উঠি সেই চিরচেনা সুর  দেশ দেশ দেশ সাবাশ বাংলাদেশ- যাও এগিয়ে আমার বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে ২০ দল অংগ্রহন করেছে যার মধ্যে উগান্ডা, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো টি টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহন করে।মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই একটি শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছে। বিষয়টি অবাক করার মতো ছিলো সাথে উপভোগযোগ্য ও ছিলো। আমার কাছে মনে হয় এরকম অঘটন না ঘটলে টুর্নামেন্ট আসলে জমে না।

আমাদের জন্য খুশির সংবাদ বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে সুপার-৮ এ যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। এই জয়ে দেশের প্রতিটি মানুষ ই খুশি।তবে গতকাল খুবই হতাশ হয়েছি ।  বাংলাদেশকে সাপোর্ট দিতে আমরা সবসময় প্রস্তুত।ম্যাচে হৃদয়- মোস্তাফিজ- তানজিম সাকিব-রিশাদ এবং তাসকিনরা ভালো চেষ্টা করছে তবে সাকিব- সৌম্য- শান্ত- লিটনদের আরও একটু মনযোগী হওয়া দরকার বলে আমার মনে হয়। তাহলেই হয়তো ভালো একটা কিছুর আশা আমরা রাখতে পারি। যাইহোক- আর যা কিছুই ঘটুক আমার দেশের জন্য শুভকামনা সবসময় থাকবে।

সানজিদা ইসলাম ঊষা- নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ

খেলাটা উপভোগ্য হোক

বিশ্বকাপে প্রতিটি দলের কাছে চাইব দুর্দান্ত কিছু ম্যাচ। সেটা বাংলাদেশ হোক- ভারত হোক আর পাকিস্তান। যারাই জেতে যেন প্রতিদ্বন্দ্বিতা করে জেতে। বাংলাদেশ দলে আমার বেশ কয়েকজন প্রিয় খেলোয়াড় আছেন। বিশেষ করে বলব  তাওহিদ রিদয়- মাহমুদউল্লাহ -সাকিব আল হাসানের কথা। বাংলাদেশ দলের কাছে খুব বেশি প্রত্যাশা করাটা মুশকিল। তারা এমন সব ম্যাচ হারে যে মন ভেঙে যায়। তবু নিজের দেশ- স্বপ্ন দেখতে তো ইচ্ছা করেই। এখনো স্বপ্ন দেখি বাংলাদেশই কাপ নেবে। না হলে অন্তত এশিয়ার কোনো দেশ কাপ নিক।তবে খেলাটা উপভোগ্য হোক—এটাই চাওয়া।

ফাহিম ওয়াকিল তামিম- ফিশারিজ অনুষদ

একটা নতুন ইতিহাসের সাক্ষী হবো

এবারের ক্রিকেট বিশ্বকাপ আমার কাছে একটু অন্যরকম। কারণ- প্রতিবার পরিচিত দলগুলোই ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে থাকে এতে ক্রিকেট বিশ্বকাপ কতটা বৈশ্বিক সেই নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠত।  কিন্তু- এখন এই বিশ্বকাপে ২০ টি দল অংশগ্রহণ করাতে এর উম্মাদনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে- যার মদ্ধে উল্লেখযোগ্য  উগান্ডা- পাপুয়া নিউগিনি- নেপাল- যুক্তরাষ্ট্র এবং ইতিমদ্ধেই নতুন দলগুলো চমক দেখানো শুরু করছে।  তো আশা করি- আমরা একটা নতুন ইতিহাসের সাক্ষী হবো।বরাবরের মতই বাংলাদেশের জন্য অনেক দোয়া ও শুভকামনা।

সাদাত জামান বিধান- নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ

হারলেও যেন লড়াই করে হারে

ক্রিকেট খেলা বাংলাদেশীদের  ইমোশন ছিলো একটা সময়। বাংলাদেশ দল উত্থান আর পতনের মধ্যে দিয়েই যেতো। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটিং অর্ডারের যেই বেহাল অবস্থা তাতে মানুষ ক্রিকেট বিমুখ হচ্ছে।  একটা সময় ছিলো যখন বাংলাদেশ দল বলতেই মাশরাফি, তামিম, মুশফি, সাকিব, মাহমুদউল্লাহদের চিনতাম। আমাদের ছোটো বেলার সে জেনারেশনের সময় ফুরিয়ে গিয়েছে।  এখন নতুন প্রজন্ম নতুন ক্রিকেটারদের চিনছে। সুতরাং নতুনদের মাঝেই গুরুদায়িত্ব এই ক্রিকেটকে  বাঙালির অন্তরে নিবেশিত রাখার। একজন ক্রিকেট  প্রেমি হিসেবে চাই, বাংলাদেশ যেন ভালো খেলে। বলিং এর পাশাপাশি ব্যাটিং বিশেষ করে ওপেনিংটা স্ট্রং করুক। সকলের উচিত নিজের বেস্টটা দেয়া।  অবশ্যই চাই, বাংলাদেশ জিতে যাক। ইতিহাস তৈরি করুক। কিন্তু যদি হারে ও তাও যেন লড়াই করেই হারে।

মেহেরীন বিনতে খান মিথিলা- কৃষি অনুষদ

বাংলাদেশ দল হার্টবিট নিয়ে খেলবে না

এবারের টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ যেন অঘটন দিয়েই শুরু হয়েছে। ছোট ছোট দলগুলো বিগত বিশ্বচ্যাম্পিয়নদের ধরাশায়ী করে ফেলছে নিমিষেই।তাই এবারের বিশ্বকাপ নিয়ে উন্মাদনা যেন একটু ভিন্ন রকমের, আনপ্রেডিক্টেবল। বাংলাদেশ টিমে পছন্দের কিছু প্লেয়ার না থাকায় শুরু থেকেই কিছুটা হতাশ ছিলাম-  কিন্তু গত ম্যাচে লঙ্কানদের হারানোর পর কিছুটা স্বস্তি ফিরে পাই,কিন্তু গতকাল যা হলো। সুপার এইট মোটামুটি নিশ্চিত মনে হচ্ছে যদি না নেদারল্যান্ডস কোনো অঘটন ঘটায়।আশা থাকবে বাংলাদেশ দল এবার আমাদের হার্টবিট নিয়ে খেলবে না।মাহমুদুল্লাহ- সাকিব- হৃদয়- রিশাদরা আমাদের ব্যাক টু ব্যাক জয় এনে দেবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে ওরাও।।

আপডেট সময় : 10:17:43 am, Tuesday, 11 June 2024